বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে গৃহবধূ খুনের ঘটনায় থানায় এজাহার দায়ের

কালিগঞ্জের পল্লীতে পরকীয়া সন্দেহ ও মোটা অংকের যৌতুকের টাকা না পেয়ে কৃষ্ণা বিশ্বাস (২০) নামে এক গৃহ বধুকে তার স্বামী মারপিট, নির্যাতন ও গলায় ফাঁস দিয়ে হত্যার ঘটনায় নিহত গৃহবধুর মা কৌশল্যা বিশ্বাস বাদী হয়ে ঘাতক স্বামী, শাশুড়ি, ননদ সহ ৪জনকে আসামি করে শুক্রবার বিকালে থানায় একটি এজাহার দায়ের করেছে।

থানার এজাহার সূত্রে জানা যায় দেবহাটা থানার হাদিপুর গ্রামের মৃত বিমল বিশ্বাসের একমাত্র কন্যা কৃষ্ণা বিশ্বাসের সঙ্গে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মুকুন্দপুর গ্রামের কালিপদ বিশ্বাসের ছোট পুত্র সিঙ্গাপুর প্রবাসী তাপস বিশ্বাসের সঙ্গে ৩ বছর আগে বিবাহ হয়। বর্তমান তাদের ঘরে ২ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিবাহের পর হতে পরকীয়া সন্দেহে এবং মোটা অংকের টাকা যৌতুকের দাবিতে প্রায় স্বামী শাশুড়ি, শশুর, ননদ মিলে মারপিট নির্যাতন চালিয়ে আসছিল। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে শ্বশুরবাড়ি হতে ৫০হাজার টাকা যৌতুক দাবি করে। টাকা না দেওয়ায় স্ত্রী কৃষ্ণা বিশ্বাসের উপরে নির্যাতন মারপিট করে গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল আনুমানিক ১০টার দিকে স্ত্রী কৃষ্ণা বিশ্বাস কে মারপিট নির্যাতন চালিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে ঘরে তালা লাগিয়ে শিশুসন্তান এবং পরিবারের সবাইকে নিয়ে পালিয়ে যায়।

ওই সময় স্থানীয়রা টের পেয়ে বেলা ১২টার দিকে থানায় খবর দেয়। খবর পেয়ে থানা হতে উপরিদর্শক আব্দুর রহিম বিকালে ঘটনাস্থল হইতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। শুক্রবার সকালে লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।

ঘটনার সত্যতা জানার জন্য শুক্রবার দুপুরে দেয়া গ্রামে গেলে স্থানীয় ইউপি সদস্য হাসান, প্রতিবেশী মহিউদ্দিন সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান তাপস দীর্ঘ ৭/৮ বছর সিঙ্গাপুর প্রবাস থেকে মাঝে দেশে ফিরে বিয়ে করে বছরখানেক দেশে থেকে আবারো সিঙ্গাপুর চলে যায়। তার কন্যা সন্তান হলে বছরখানেক আগে সে দেশে ফিরে আসে। এরপর হতে পরকীয়া সন্দেহ এবং পারিবারিক কলহ বিবাদ লেগে থাকত।

গত বৃহস্পতিবার তার ঘরে স্ত্রী কৃষ্ণ বিশ্বাসের ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেওয়া হয়। গতকাল ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ঘটনার পর হতে বাড়ি তালাবদ্ধ অবস্থায় আছে। কোলের ছোট শিশু কন্যাটি এক প্রতিবেশীর বাড়িতে কান্নাকাটি করছে। ঘটনার পর হতে পুলিশ একাধিকবার অভিযান চালালেও কাউকে গ্রেফতার করতে পারেনি।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের আওতায় প্রায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুইবিস্তারিত পড়ুন

  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন