রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ঘূর্ণিঝড় যশ মোকাবেলায় জরুরী প্রস্তুতি সভা

ঘূর্ণিঝড় যশ মোকাবেলায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের জরুরী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মে) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মিরাজ হোসেন খান এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।

সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শেখ তৈবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্যা চক্রবর্তী, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের এস ও তনময় হালদার, উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল অফিসার পঙ্কজ শিকদার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারি সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, বাংলাদেশ সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, দৈনিক দৃষ্টিপাত ব্যুরো প্রধান আশেক মেহেদী, নবযাত্রা কালিগঞ্জ ফিল্ড অফিস ম্যানেজার আশিক বিল্লাহ সহ ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিকবৃন্দ, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য উপস্থিত ছিলেন।

করোনাকালীন সময় সুরক্ষিত থেকে দুর্যোগ মোকাবেলায় সকলকে এগিয়ে আসার পাশপাশি সতর্ক থাকার আহবান জানিয়ে সভায় উপজেলার ১২টি ইউনিয়নে সাইক্লোন সেন্টার সহ ১১২টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় জানানো হয়- বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে এই সকল আশ্রয় কেন্দ্র গুলি জরুরী ভিত্তিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর মাধ্যমে ৪০ দিনের কর্মসূচি কাজের লোকজন দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঝুঁকিপূর্ণ ভেড়িবাধ মেরামতের কাজ করবে পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় আশ্রায় কেন্দ্রগুলিতে প্রতিবন্ধী, গর্ভবতী, মা, শিশু ও বৃদ্ধসহ সাধারণ মানুষদেরকে নিয়ে আসার জন্য প্রচার প্রচারণা চালাতে হবে।
এজন্য জন্য মসজিদের ইমাম, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, ইউনিয়ন পরিষদের সদস্য ও স্বেচ্ছাসেবকদের ব্যাপক প্রচার প্রচারণা চালাতে হবে।
ত্রাণ সামগ্রী, মেডিকেল টিম, বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস এবং উপজেলা ও প্রতিটি ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্বেচ্ছাসেবক বৃন্দ প্রস্তুত থাকবে।
উপজেলায় ২৪ ঘন্টা কন্ট্রোল রুম খোলা থাকবে, দুর্যোগের আগে ও পরে যে কোন প্রয়োজনে যোগাযোগ রাখতে হবে।
প্রাথমিক পর্যায়ে শুকনো খাবার সংগ্রহ করা, রাস্তায় গাছ পড়ে গেলে দ্রুত গতিতে কাজ করানোর জন্য করাতকলের ব্যবস্থা করা।

সর্বোপরি ঘূর্ণিঝড় মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হবে। বিশেষ করে নবযাত্রার পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে দুর্যোগ মোকাবেলায় যে সমস্ত সরঞ্জাম জিনিসপত্র দেয়া হয়েছে সেগুলি চেয়ারম্যানদের মাধ্যমে স্বেচ্ছাসেবকরা প্রস্তুত থাকবে।

সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সড়কের পাশে মরা রুগ্ন গাছগুলো কেটে অপসারণ করার জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল