রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে চেয়ারম্যানের বাড়ি থেকে ডিজেল জব্দ

সাতক্ষীরার কালিগঞ্জে জ্বালানি তেলের অবৈধ মজুদের অভিযোগে মোবাইল কোর্টের অভিযানে প্রায় ১ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ অপু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনাস্থল থেকে ডিজেলের অতিরিক্ত মজুদ রাখায় পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে এবং ৬ ব্যারেল ডিজেল জব্দ করেন। তবে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয়দের দাবি, চেয়ারম্যান ফেরদৌস মোড়লের একাধিক ভেকু (খননযন্ত্র) এবং বিস্তীর্ণ মৎস্য ঘের রয়েছে। এসব কার্যক্রম সচল রাখতে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি তেলের প্রয়োজন হয়। তাদের মতে, এ ধরনের কাজে প্রয়োজনীয় জ্বালানি সংরক্ষণ করা অস্বাভাবিক নয়।

এদিকে অভিযানের পর অনেকেই প্রশ্ন তুলেছেন—কৃষি ও মৎস্য খাতে ব্যবহারের জন্য জ্বালানি তেল মজুদ রাখা কতটা বৈধ বা অবৈধ। স্থানীয়দের আশঙ্কা, যদি এ ধরনের উদ্যোগের কারণে জ্বালানি ব্যবহারে সীমাবদ্ধতা তৈরি হয়, তাহলে কৃষি ও মৎস্য খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল জানান, তার নিজস্ব ৫টি ভেকু মেশিন চালাতে প্রতিদিন প্রায় ৮০০ লিটার ডিজেল প্রয়োজন হয়। পাশাপাশি প্রায় ১ হাজার বিঘা মৎস্য ঘের পরিচালনার জন্য দৈনিক আরও ৫০০ লিটার ডিজেলের দরকার হয়। তিনি অভিযোগ করেন, বর্তমানে জ্বালানি সংকটের কারণে চাহিদা অনুযায়ী ডিজেল পাচ্ছেন না, ফলে ব্যবসা পরিচালনায় চরম সমস্যায় পড়েছেন।

তিনি আরও বলেন, “আমার প্রয়োজনীয় কাজের জন্যই কিছু ডিজেল সংরক্ষণ করা হয়েছিল। কিন্তু ভ্রাম্যমাণ আদালত তা জব্দ করায় আমি হতাশ হয়েছি।

এবিষয়ে বক্তব্য জানতে জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ অপু’র ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব