সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে সাতক্ষীরার কালিগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

পরে ডিজিটাল উদ্বোধনী মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান সড়ক পরিদক্ষিণ করে উপজেলা চত্বরে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তার রহিমা সুলতানা বুসরার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পি, থানার অফিসার ইনচার্জ হালিমুর রহমান বাবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খান মিরাজ হোসেন, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা অসীমউদ্দিন, জেলা পরিষদ সদস্য ফিরোজ কবীর কাজল, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আকবর কবীর, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাওফিল ওয়ারা সজলসহ প্রমূখ।

এসময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৪টি প্যাভিলিয়নে সরকারি বিভিন্ন দফতরের ২৬টি স্টল অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। এছাড়াও অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক