বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে তুচ্ছ ঘটনায় স্কুল শিক্ষককে হাতুড়িপেটা ও কুপিয়ে জখম

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে তুচ্ছ ঘটনায় শেখ আরিফুজ্জামান রাজু (৩২) নামে এক স্কুল শিক্ষককে হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখমের অভিযোগ উঠেছে। সন্ত্রাসী হামলায় আহত স্কুল শিক্ষক শেখ আরিফুজ্জামান রাজু উপজেলার কুশলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের শেখ আব্দুর রহমানের ছেলে ও উপজেলার তারালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আহত স্কুল শিক্ষক বর্তমানে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় আহত স্কুল শিক্ষকের পিতা বাদী হয়ে থানায় এজাহার দিয়েছেন।

এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার মহৎপুর গ্রামের মৃত খাঁন দিলদারের ছেলে খাঁন ইসহাক আলীর সাথে একই গ্রামের শেখ আব্দুর রহমান এর পূর্ববিরোধ ছিল। তারই সূত্র ধরে বিভিন্ন সময়ে খাঁন ইসহাক আলী ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করতো। একপর্যায়ে গত ১৬ জানুয়ারী রাত ৮ টার দিকে বাড়ি ফেরার সময় খাঁন ইসহাক আলী, তার স্ত্রী সাবিরা বেগম ওরফে পুটি (৫০), ছেলে খাঁন সাব্বির হোসেন কবির (৩২) সহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে বাড়ি ১শ’ গজ দূরত্বে অন্যের মালিকানাধীন পুকুরের পানি মেশিনের সাহায্যে উত্তলোন করতে দেখেন শিক্ষক শেখ আরিফুজ্জামান রাজু। পুকুরের পানি উত্তোলনের মাধ্যমে অন্যের পুকুরের পানি শুকিয়ে ফেলার কারণ জানতে চান এবং পুকুরের পানি শুকালে এলাকাবাসীর গোসলসহ নানাবিধ ব্যবহারের ক্ষেত্রে সমস্যা হবে বলে জানালে খাঁন ইসহাক আলী গং অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। বিরোধ এড়ানোর জন্য স্কুল শিক্ষক ঘটনাস্থল থেকে চলে যাওয়ার চেষ্টা করলে তাকে হাঁতুড়ি, লোহার রড, বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে এবং ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে তারা। এ সময় তারা ওই শিক্ষকের পাঞ্জাবির পকেটে থাকা ৭ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়। স্কুল শিক্ষকের চিৎকারে লোকজন সেখানে পৌছালে হামলাকারীরা খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। স্থানীয়রা গুরুতর আহত স্কুল শিক্ষককে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত স্কুল শিক্ষকের পিতা শেখ আব্দুর রহমান হামলাকারী খাঁন ইসহাক আলীসহ ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে শুক্রবার রাতে থানায় এজাহার দাখিল করেছেন বলে নিশ্চিত করেছেন। তবে আসামিরা প্রভাবশালী হওয়ায় ন্যায়বিচার পাওয়া নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে গলায় রশি দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় (মো. রাশিদুল ইসলাম) নামেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন