সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে দশম শ্রেনীর ছাত্রীর আত্নহত্যা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মানপুরে আছিয়া পারভীন (১৮) নামের এক শিক্ষার্থী আত্নহত্যা করেছে।

সে রহমতপুর নবযুগ শিক্ষা সোপান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। মানপুর গ্রামের আবু বককার শেখের মেয়ে আছিয়া পারভীন।

সোমবার (১০ জুলাই) বেলা ১টার দিকে বসত ঘরের আড়ায় রশির সাহায্য ঝুলে আত্নহত্যা করে বলে জানা গিয়েছে।

খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক বুলবুল কবীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত আছিয়া পারভীনের প্রায় ১ মাস পূর্বে শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের আবু মুছার ছেলে মাছুম বিল্লাহর সাথে বিয়ে হয়। আছিয়া পারভীনের ভাই একরামুল হোসেন জানান তার ভগ্নিপতি, বোন ও বাবা বাড়িতে ছিল। তার ভগ্নিপতি ও বাবা ঘুমাচ্ছিল পাশের কক্ষেই তার বোন আত্নহত্যা করে। একরামুল ও তার মা নাছিমা খাতুন বাড়ির বাইরে ছিল এবং বাইরে থেকে এসে রুমে ঢুকে বোন আছিয়া পারভীনকে আড়ার সাথে রশির সাহায্য ঝুলে থাকতে দেখে। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা রশি কেটে নিচে নামালেও ততক্ষনে তার মৃত্যু ঘটে।

নিহত আছিয়া পারভীনের মা নাছিমা খাতুন তার মেয়ের মানসিক সমস্যা ছিল এবং বিভিন্ন সময়ে আত্নহত্যার কথা বলত বলে জানিয়েছেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান আত্নহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী

মৃত সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী পুনর্বিবাহ না করার শর্তেবিস্তারিত পড়ুন

  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • আশুলিয়ায় কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
  • নতুন পে-স্কেল : কার বেতন কত
  • ১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা
  • এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়