শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে দশম শ্রেনীর ছাত্রীর আত্নহত্যা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মানপুরে আছিয়া পারভীন (১৮) নামের এক শিক্ষার্থী আত্নহত্যা করেছে।

সে রহমতপুর নবযুগ শিক্ষা সোপান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও মানপুর গ্রামের আবু বককার শেখের মেয়ে।

সোমবার (১০ জুলাই) বেলা ১টার দিকে বসত ঘরের আড়ায় রশির সাহায্য ঝুলে আত্নহত্যা করে বলে জানা গেছে।

খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক বুলবুল কবীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত আছিয়া পারভীনের প্রায় ১ মাস পূর্বে শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের আবু মুছার ছেলে মাছুম বিল্লাহর সাথে বিয়ে হয়।

আছিয়া পারভীনের ভাই একরামুল হোসেন জানান তার ভগ্নিপতি, বোন ও বাবা বাড়িতে ছিল। তার ভগ্নিপতি ও বাবা ঘুমাচ্ছিল পাশের কক্ষেই তার বোন আত্নহত্যা করে। একরামুল ও তার মা নাছিমা খাতুন বাড়ির বাইরে ছিল এবং বাইরে থেকে এসে রুমে ঢুকে বোন আছিয়া পারভীনকে আড়ার সাথে রশির সাহায্য ঝুলে থাকতে দেখে। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা রশি কেটে নিচে নামালেও ততক্ষনে তার মৃত্যু ঘটে।

নিহত আছিয়া পারভীনের মা নাছিমা খাতুন তার মেয়ের মানসিক সমস্যা ছিল এবং বিভিন্ন সময়ে আত্নহত্যার কথা বলত বলে জানিয়েছেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান আত্নহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল

রাজনীতির মাঠে সুদিন-দুর্দিন আসে যায়। কিন্তু দলের দুঃসময়ে যারা রাজপথে থাকেন, মামলা-হামলাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন

আমাদের একমাত্র সন্তান সঞ্জীবকে হারিয়ে আজ আমরা সম্পূর্ণ অসহায়ত্বের মধ্যে মানবেতর জীবনবিস্তারিত পড়ুন

  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড