বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে নারী স্বাস্থ্যকর্মীকে পথরোধ করে নিপীড়নের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এক নারী স্বাস্থ্যকর্মীকে পথরোধ করে যৌন নিপীড়ন তথা শ্লীলতাহানি, মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কালিগঞ্জ থানায় অভিযোগের লিখিত অভিযোগে জানানো হয়, কালিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে কর্মরত পরিবার কল্যাণ সহকারী (ছদ্মনাম) মিসেস তাসু (৩৬) দীর্ঘদিন ধরে স্থানীয় দুই ব্যক্তির দ্বারা হয়রানির শিকার হয়ে আসছিলেন।

অভিযুক্ত সৈয়দ হেমায়েত আলী ছোটবাবু ও মীর আওরঙ্গজেব প্রভাবশালী হওয়ায় তাদের অভিযোগ কেউ কোনভাবে নিচ্ছিল না। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার শরণাপন্ন হলে তিনি আইনগত ব্যবস্থা গহণের জন্য থানা পুলিশের প্রতি নির্দেশ দেন। পরে থানা কতৃপক্ষ ১২ জানুয়ারি সোমবার লিখিত অভিযোগ করেন বলে জানান ভুক্তভোরী সরকারি চাকুরীজীবী নারী।

ভুক্তভোগীর দাবি, তার স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকায় ওই ব্যক্তিরা তাকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছিল।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে অফিস শেষে ৯ বছর বয়সী পুত্রকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে স্থানীয় একটি বাড়ির সামনে রাস্তার ওপর অভিযুক্তরা তাকে পথরোধ করেন। এরপর তাকে জোরপূর্বক ধরে পাশের একটি বাগানে নিয়ে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয়। এ সময় তার মুখ চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করা হয় বলেও অভিযোগে বলা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, তাকে উদ্ধারের চেষ্টা করলে তার শিশুপুত্রকেও মারধর করা হয়। পাশাপাশি ঘটনার বিষয়ে কাউকে জানালে তাকে ও তার সন্তানকে হত্যাসহ চাকরিতে ক্ষতিসাধনের হুমকি দেওয়া হয়।

চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে ভুক্তভোগী কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং টানা কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে ভুক্তভোগী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি। বিশেষ করে অভিযুক্তদের একজনের বাড়ি তার সন্তানের বিদ্যালয়ের নিকটে হওয়ায় সন্তানকে স্কুলে পাঠাতে তিনি আতঙ্ক বোধ করছেন।

এ ঘটনায় কালিগঞ্জ থানায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জুয়েল হোসেন জানান, এঘটনায় তিনি অভিযোগ পেয়েছেন। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযুক্তদের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের আওতায় প্রায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুইবিস্তারিত পড়ুন

ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ত্রাস মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন