রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে বীরমুক্তিযোদ্ধার কবর ভাঙচুরকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

কালিগঞ্জে জমিজমার বিরোধকে কেন্দ্র করে বীরমুক্তিযোদ্ধার কবর ভাঙচুরের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বীরমুক্তিযোদ্ধাবৃন্দ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে কালিগঞ্জের নলতা ইউনিয়নের বয়ারডাঙ্গা গ্রামে ভাঙচুরকৃত কবর পরিদর্শনকালে তারা এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক সাংগঠনিক কমান্ডার শেখ অজিহার রহমান, সহকারী কমান্ডার জিএম নূর মোহাম্মদ, তারালী ইউনিয়নের সাবেক কমান্ডার আবু বক্কর সিদ্দীক, নলতা ইউনিয়নের সাবেক কমান্ডার আবুল হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার গোলাম রসুল, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শেখ নূর আলীসহ উপজেলা ওলামা লীগের সাবেক সভাপতি মাও. শেখ আব্দুল্লাহ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মথুরেশপুর ইউনিয়নের দপ্তর সম্পাদক শেখ শিমুল হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার স্ত্রী সাবেক ইউপি সদস্য খোদেজা খাতুন (৬৫) জানান, তার স্বামী গোলাম মোস্তফা ১৯৯৯ সালে মৃত্যুবরণ করেন।

আগে থেকেই একই গ্রামের মৃত এলাহি বক্স মোড়লের ছেলে এক সময়ের প্রভাবশালী বিএনপি নেতা ইসরাইল হোসেনের (৬০) সাথে তাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। ইসরাইল হোসেন বিভিন্ন সময় তাদের পরিবারের সাথে চরম খারাপ আচরণের পাশাপাশি হুমকি ধামকি প্রদান করেন। এক পর্যায়ে জমি জবরদখলের উদ্দ্যেশ্যে প্রকাশ্যে ঘোষণা দিয়ে গত ১১ জুলাই রাত ৮ টার দিকে ইসরাইল গং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার কবর ভাঙচুর করে।

এ ঘটনায় তিনি (মোছা: খোদেজা খাতুন) বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১৩)।

একই রকম সংবাদ সমূহ

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ১৭ বছরে যারা বাংলাদেশে গুম, গণহত্যা ওবিস্তারিত পড়ুন

বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে “ডেঙ্গুবিস্তারিত পড়ুন

  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক
  • জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম
  • প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক