শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ভাইয়ের দায়ের করা মামলায় কলেজ শিক্ষক ভাই আটক

পারিবারিক কলহের জের ধরে ভাইয়ের দায়ের করা মামলায় কলেজ শিক্ষক ভাইকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১১ অক্টোবর) বিকাল ৩ টার দিকে কালিগঞ্জ উপজেলার কুশলিয়া ইউনিয়নের ঠেকরা গ্রামে।

পুলিশের হাতে থানায় আটক ডিআরএম আইডিয়াল কলেজের প্রভাষক এবং ঠেকরা গ্রামের মৃত গাউসুল হকের পুত্র কাজী আবু নাঈম।

থানা সূত্রে এবং আটক কলেজ শিক্ষক কাজী আবু নাঈম সাংবাদিকদের জানায়, তার আপন সহোদর কাজী আল মামুনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি জমা সংক্রান্ত ও টাকা পয়সা নিয়ে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধকে কেন্দ্র করে গত ২৩ সেপ্টেম্বর একটি সালিশী বৈঠকে ভাইদের মধ্যে কথা কাটাকাটি ঠেলাঠেলি হয়।

উক্ত ঘটনাকে কেন্দ্র করে ভাই কাজী আল মামুন সাংবাদিক পরিচয় এ প্রভাব খাটিয়ে নিজে বাদী হয়ে গত ৮ অক্টোবর কলেজ শিক্ষক ভাই কাজী নাঈম হোসেন সহ দুজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করে। মামলা নাম্বার-৫। উক্ত মামলায় মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মোরশেদ হোসেন মঙ্গলবার বেলা আড়াইটার সময় পাউখালি টেকনিক্যাল কলেজের সামনের রাস্তা হতে তাকে আটক করার বিষয়টি নিশ্চিত করেন।

এ ব্যাপারে থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, বিষয়টি সার্কেল সাহেব জানেন।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেলের) আমিনুর রহমানের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, আপন ভাইয়ের বিষয়টি জানা নাই তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মিথ্যা মামলায় কাউকে হয়রানি করা হবে না।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের আওতায় প্রায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুইবিস্তারিত পড়ুন

ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ত্রাস মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ

সাতক্ষীরার কালিগঞ্জে প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ