মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক ও চিংড়ি ব্যবসায়ীকে জেল জরিমানা

কালিগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে একজন মহিলা মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড এবং অন্য একজন মহিলা বাগদা চিংড়ি ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ জুলাই) দুপুর ১২ টার দিকে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে সাতক্ষীরার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান পরিচালনা করে হারুন অর রশিদ এর স্ত্রী গাজা ব্যবসায়ী মুনজিলা পারভীন (৩৮) কে ১’শ গ্রাম গাজা সহ আটক করে।

অন্যদিকে পাশ্ববর্তী আয়জুল বিশ্বাস এর স্ত্রী জবেদা খাতুন (৪০) কে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করা অবস্থায় হাতেনাতে ধরে ফেলে। পরবর্তিতে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রোকনুজ্জামান ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাজা ব্যবসায়ী মুনজিলা পারভীন কে ৬ মাসের জেল এবং জবেদা খাতুন (৪০) কে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা সহ অনাদায়ে ২৫ দিনের জেল প্রদান করেন। তবে ঘটনা স্থলেই অপদ্রব্য পুশকৃত ১’শ ৫ কেজি বাগদা চিংড়ি নষ্ট করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ রোকনুজ্জামান বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সরকারের দায়িত্বশীল এই কর্মকর্তা।

এ সময় উপস্থিত ছিলেন, কালিগঞ্জ মৎস কর্মকর্তার প্রতিনিধি শাবিনুর রহমান, ইউপি সদস্য হুসাইন শেখ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের আওতায় প্রায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুইবিস্তারিত পড়ুন

ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ত্রাস মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন