রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে মাস্টার প্ল্যান প্রণয়নে নিরাপত্তা বিষয়ক কর্মশালা

মো. আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে “উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)” এর আওতায় মাস্টার প্ল্যান প্রণয়নের অংশ হিসেবে একটি নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মে) সকালে উপজেলা অফিসার্স ক্লাবে প্রকৌশলী জাকির হোসেন এর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল।

কর্মশালায় উপস্থিত ছিলেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড.শহীদ মামুন, প্রকল্পের সিনিয়র পরামর্শক ও পরিবহন পরিকল্পনা বিশেষজ্ঞ মুহাল্লিল আবতাহী, এলজিইডি’র ইউটিএম আইডিপি-র কর্মকর্তা নাসিফ আহমেদ এবং পরিকল্পনাবিদ মো. স্বরূপ হাসনাইন।

এছাড়াও কর্মশালায় অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো.জুয়েল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা লিটন কুমার ঘোষ, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, কমিউনিটি মোবিলাইজার শেখ সোয়েব উর রহমান ও রাকিবুল হাসান প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য উপজেলা গড়ে তুলতে একটি সময়োপযোগী মাস্টার প্ল্যান অপরিহার্য। পরিকল্পিত নগরায়ন ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিতে নিরাপত্তা বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার