বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জে মৎস্যঘের অবৈধভাবে দখলের উদ্দেশ্যে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলা ভাড়াশিমলা গ্রামের শেখ আব্দুল কারিমের পুত্র ভুক্তভোগী শেখ মুনজুরুল ইসলাম। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, কালিগঞ্জের কামদেবপুর মৌজায় এস এ খতিয়ান ৩৪৫, এসএ দাগ নং ৬৩০, ৬৩১, ৬৩২, ৬৩৩,৬৩৪, ৬৩৫ সহ অন্যান্য দাগে ১৮ বিঘা খরিদা সম্পত্তিতে শান্তিপূর্ণভাবে মৎস্যঘের পরিচালনা করে জীবিকা নির্বাহ করে আসছি। কিন্তু সম্প্রতি একই এলাকার মৃত মোতালেব আলীর পুত্র রমজান আলীসহ তার সহযোগিরা উক্ত মৎস্য থেকে আমাকে উচ্ছেদের চক্রান্ত শুরু করে। এরই জের ধরে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানিসহ বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। গত ইং ১ ডিসেম্বর ২২ তারিখে সাতক্ষীরা সাব জজ ২য় আদালতে দেওয়ানি ৩০/২০২২ মামলায় বিজ্ঞ আদালত বিবাদীদের বিরুদ্ধে কারণ দর্শানোর আদেশ দেন। আমি বিজ্ঞ আদালতের আদেশের বিষয়টি কালিগঞ্জের প্রশাসনকে অবগত করানোসহ আদালতের কপি জমা দেই। কিন্তু তারপরও আদালতের আদেশ অমান্য করে বিবাদীদের দ্বারা আদৃষ্ট হয়ে আমার কামদেবপুর মৌজায় মৎস্য ঘেরে অভিযান চালিয়ে আমার ঘেরের লোকজনদের তাড়িয়ে দিয়ে আমাদের মৎস্যঘেরের বাসা ভাংচুর এবং মৎস্য লুটপাটে সহযোগিতা করে প্রশাসন। সে সময় আমি শারিরীকভাবে অসুস্থ্য থাকার কারনে কালিগঞ্জ থানায় চিকিৎসার জন্য ভর্তি থাকি। পরবর্তীতে সুস্থ্য হয়ে কালিগঞ্জ থানায় এজাহার জমা দিলেও উর্দ্ধতন কর্মকর্তারা আমাদের এজাহারটি এখনও পর্যন্ত গ্রহণ করেনি। তাছাড়া কালিগঞ্জের প্রশাসন আমাদের ঘেরের লোকজনদের তাড়িয়ে বেড়াচ্ছে। এরপর রমজান আলীসহ তার সহযোগিরা মৎস্যঘেরে থাকা প্রায় ১০লক্ষাধিক টাকার মাছ জাল টেনে ধরে নিয়ে গেছে। আমরা বার বার আদালতের বিষয়টি অবগত করিয়ে ব্যর্থ হয়েছি। কালিগঞ্জ প্রশাসন আদালতের নির্দেশ অমান্য করে যাচ্ছে। তিনি আরো বলেন, আমরা গোপনে জানতে পেরেছি উল্লেখিত অবৈধ দখলদার রমজান আলীসহ তার সহযোগিরা বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করতে পারে। অথচ রমজান আলীসহ তার সহযোগিরা আদালতের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমার মৎস্যঘের থেকে বিতাড়িত করেছে।

সংবাদ সম্মেলন তিনি এ সময় আদালতের নির্দেশ অমান্যকারী রমজান আলীসহ তার সহযোগিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন