মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে রাতের আঁধারে ধর্ষনের শিকার কলেজ ছাত্রী

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে রাতের আঁধারে এক কলেজ ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের শিকার ওই ছাত্রী রোকেয়া মুনসুর মহিলা ডিগ্রি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী।

ঘটনাটি ঘটেছে গত সোমবার (৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার মৌতলা ইউনিয়নের রাণীতলা গ্রামে ওই ছাত্রীর বাড়িতে।

ধর্ষণের শিকার ওই কলেজ ছাত্রী জানান, গত ৩ বছর আগে মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের নুর হোসেন বাবু হাজী মোড়লের ছেলে শামসুজ্জামান সেলিম মোড়লের (২৬) সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের পর থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে ওই ধর্ষক। সর্বশেষ গত সোমবার রাত ১২ টার দিকে কৌশলে কলেজ ছাত্রীর বেড রুমে ঢুকে পড়ে ধর্ষক। এসময় তার রুমের ভেতরে ঢুকে তাকে আবারও ধর্ষণ করে সেলিম। এসময় ওই কলেজ ছাত্রীর চিৎকার শুনে তার পরিবারের সদস্যরা ও আশেপাশের লোকজন এসে ধর্ষককে হাতেনাতে আটক করে।

পরবর্তীতে ধর্ষকের পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে ভাড়াটে লোকজন নিয়ে মঙ্গলবার সকালে সেলিমকে ওই ছাত্রীর বাড়ি থেকে জোর করে ছিনিয়ে নিয়ে যায়।

প্রত্যক্ষ দর্শীরা জানান, ধর্ষণের শিকার ছাত্রীর চিৎকার শুনে তারা ছুটে যেয়ে ধর্ষক সেলিমকে আটক করে। পরবর্তীতে বিষয়টি স্থানীয়রা মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অভিহিত করেন। কিন্তু চেয়ারম্যান ঘটনা স্থলে পৌঁছানোর আগেই ধর্ষকের পিতা ভাড়াটে লোকজন নিয়ে প্রভাব খাটিয়ে ঘটনাস্থল থেকে তার ছেলেকে ছিনিয়ে নিয়ে যায়।

বিষয়টি জানার জন্য অভিযুক্ত শামসুজ্জামান সেলিমের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুন রহমান জানান, এবিষয়ে ভুক্তভোগী কিংবা তার পরিবারের পক্ষ থেকে থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রহমতপুরে স্বেচ্ছাশ্রমে দুটি সড়ক সংস্কার করেছেন স্থানীয়বিস্তারিত পড়ুন

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা

এবিএম কাইয়ুম রাজ : জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আহত ও শহীদদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল

রাজনীতির মাঠে সুদিন-দুর্দিন আসে যায়। কিন্তু দলের দুঃসময়ে যারা রাজপথে থাকেন, মামলা-হামলাবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন