বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ২

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে কালিগঞ্জ উপজেলা সদরে খান বাহাদুর আহছানউল্লা (র.) সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর গ্রামের মরহুম দীন আলী সরদারের ছেলে অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য গোলাম মোস্তফা (৬৭) ও ধলবাড়িয়া ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মরহুম দাউদ আলী সরদারের ছেলে শওকাত আলী (৬৫)।

কালিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ফায়ার ফাইটার এসএম হাদিউজ্জামান এবং কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, একটি বিকল যাত্রবাহী বাসকে (ঢাকা মেট্রো-জ ১৪-০৩২৪) কালিগঞ্জ বাস টার্মিনালের দিকে দড়ির সাহায্যে টেনে নিয়ে যাচ্ছিল একটি ট্রলি। বাসটি খান বাহাদুর আহছানউল্লা (র.) সেতুতে উঠার পূর্বমুহূর্তে দড়ি ছিড়ে গেলে সেটি পিছিয়ে এসে একটি মোটরচালিত ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় মোটরভ্যানটি উল্টে যেয়ে গুরুতর জখম হন গোলাম মোস্তফা ও শওকাত আলী। ঘটনাস্থল থেকে ট্রলি নিয়ে চালক পালিয়ে যায় এবং বাস ফেলে রেখে পালিয়ে যায় বাসটির চালক। স্থানীয় এলাকাবাসীর সহায়তায় ঘটনাস্থল থেকে গুরুতর জখম অবস্থায় দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান বলে জানান ফায়ার সার্ভিসের ওই সদস্য।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার