বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে সামাজিক বনায়ন প্রকল্প পরিদর্শন

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে সামাজিক বনায়ন প্রকল্প পরিদর্শন করলেন সামাজিক বনাঞ্চল, যশোর এর বন সংরক্ষণ কর্মকর্তা এএসএম জহির উদ্দীন আকন।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে কালিগঞ্জের পিরোজপুর থেকে মৌতলা পর্যন্ত ১ কিলোমিটার দীর্ঘ ২০২৩-২৪ অর্থবছরের স্ট্রীট বাগান পর্যবেক্ষণ করতে এসে তিনি বলেন, ‘বনায়ন দারিদ্র্য ঘোচায়, দেশকে বাঁচায়’ স্লোগানকে বাস্তবায়ন করার মানসে সামাজিক বনায়নের গুরুত্ব অপরিসীম। এর উপকারিতা, সংরক্ষণ এবং কে বা কারা এর উপকারভোগী তার সুন্দর ব্যাখ্যা উপস্থাপন করেন তিনি।

এসময় উপস্থিত আঞ্চলিক ও বিভাগীয় বন কর্মকর্তারা বলেন, একটি সুন্দর দেশ গঠনে সামাজিক বন সংরক্ষণ ও সম্প্রসারণ অপরিহার্য। সাতক্ষীরা অন্য জেলা থেকে বনায়ন তৈরিতে অনেকটা এগিয়ে। এ অঞ্চলের মাটি গাছ আর মানুষ যেন এক সূত্রে গাঁথা। বাংলাদেশের প্রত্যেকটি জেলাকে সবুজ অরণ্য তৈরির বিকল্প নেই। প্রাকৃতিক বিপর্যয় ও ক্ষরা থেকে নিরাপত্তা এবং পশু-পাখির আশ্রম হিসেবে সামাজিক বনায়ন গুরুত্বপূর্ণ। ৫৫ ভাগ আর্থিক সুবিধা স্থানীয় গাছ পরিচর্যাকারীরা পান। গাছ প্রকৃতির অনেক উপকার করে এরূপ নানা তথ্য তুলে ধরেন।

পরিদর্শনকালে বন বিভাগের কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র, জি.এম মারুফ বিল্লাহ, আওছাফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন দীর্ঘদিন বন তদারকির দায়িত্বে থাকা বাবর আলী গাজী, সদস্য শেখ আব্দুর রহমান, আমিনুল ইসলাম, শেখ আরিফুজ্জামানসহ স্থানীয় সামাজিক বনায়ন সুবিধাভোগী সুধীমহল।

প্রসঙ্গত, চির সবুজ বনায়নের লক্ষ্যে ২০০৪ সাল থেকে নিরালসভাবে কাজ করছেন এবং প্রায় ৩ কোটি জনগোষ্ঠীকে উপকারভোগী করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর