শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের কৃষ্ণনগরে জেলা পুলিশ সুপারের মতবিনিময়

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মতবিনিময় করেছেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে কৃষ্ণনগর বাজারের সার্বজনীন পূজা মণ্ডল সংলগ্ন তেমাথা মোড়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ থানা পুলিশের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আমি জেলার মধ্যে প্রথম কোন ইউনিয়নে মত বিনিময় করছি যা ইউনিয়নটির অনেক তথ্যই আমার কাছে রয়েছে। এই ইউনিয়নকে সন্ত্রাস, চাঁদাবাজ ও অনিয়ম বিশৃঙ্খলা মুক্ত মডেল ইউনিয়ন হিসেবে উপহার দিতে পুলিশ প্রশাসনের সর্বোত্তম প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে অপরাধ দমনে সহযোগীতার আহবান জানান।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান ও মোঃ আমিনুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা তালিমুল কুরআন বিভাগের সভাপতি অধ্যাপক মাওঃ নুরুজ্জামান হাবিবি, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওঃ মোস্তফা ইউসুফ আলম, বিএনপি নেতা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি,এম,রবিউল্যাহ বাহার, কৃষ্ণনগর বিএনপির আহবায়ক আব্দুল আজিজ গাইন, আল মাহমুদ ছোট্ট, মোঃ শহিদুল ইসলাম, কৃষ্ণনগর সার্বজনীন পূজা মণ্ডলের সভাপতি ডাঃ দিপক প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে গাঁজাসহ নারী আটক

সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা
  • সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন
  • কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান