শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের কৃষ্ণনগরে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ মার্চ) বিকালে বালিয়াডাঙ্গা মাহমুদিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বিএনপি নেতা হযরত আলী মোড়লের সভাপতিত্বে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির নেতা আল মাহমুদ ছোট্টু ও আব্দুল আজিজ গাইনের যৌথ সঞ্চালনায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইবাদুল ইসলাম।

তিনি রহমতের মাসে দলীয় দ্বিধাদন্দ ভুলে সব পক্ষের অংশগ্রহনে ইফতার মাহফিল বাস্তবায়ন করায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান। তিনি বলেন জামায়াতে ইসলাম দোষ খুজে বেড়াচ্ছে যাতে বিএনপি জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু আমরা জনগনের পাশে থাকব এবং জনগনকে সাথে নিয়ে সাতক্ষীরার চার সংসদিয় আসন বিএনপিকে উপহার দেব ইনশাআল্লাহ।

আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা: শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আকতারুজ্জান বাপ্পি, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম সেলিম আহম্মেদ, কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান প্রমুখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল, সদস্য সচিব আরিফুল ইসলাম ছোটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ ইসলাম, উপজেলা জাসাস এর আহবায়ক মুরশিদ আলী গাজী, বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান শিমুল, ছাত্রদল নেতা জাফর ইকবাল বাবু, জি এম রবিউল্যাহ বাহার, জেলা তরুন দলের সহ সভাপতি এস এম তাজুল হাসান সাদ, জি এম আফজাল হোসেন, যুব দলের আহবায়ক আমিনুর রহমান, সদস্য সচিব হাফিজুর রহমান, সেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ আরাফাতুর রহমান প্রমুখ।

ইফতার পূর্বে মাও: জিয়াউর রহমানের পরিচালনায় মরহুম পেসিডেন্ট জিয়াউর রহমান ও ২৪ এর গণঅভ্যুত্থানে শহিদদের সহ দেশ রক্ষায় জীবন উৎসর্গকারী সকল বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা