বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের সংবর্ধনা, আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও সবক প্রদান এবং এ-প্লাসপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসার হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানে সহকারী অধ্যাপক মো. জুবাইর ইসলাম ও সহকারী অধ্যাপক মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় এবং মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহা. আনওয়ারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা গ্রহণ করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

অনুষ্ঠানে তিনি আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ও কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পাশাপাশি শিক্ষার্থীদের সবক প্রদান করেন।

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, আশাশুনি জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, মাদ্রাসার সভাপতি ও রোকেয়া মুনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক চৌধুরী মোশাররফ হোসাইন, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেন, আবু রাসেল আসকারী, অভিভাবক মাওলানা নাজমুল আমান, মো হাফিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আছাদুল্লাহকে সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সকল পর্যায়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, সাংবাদিক, অভিভাবকসহ মাদ্রাসার সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের আওতায় প্রায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুইবিস্তারিত পড়ুন

  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল