বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালীগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের শাস্তির দাবি এবং শান্তি সম্প্রীতি রক্ষায় কালীগঞ্জে সুজন এর আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ অক্টোবর) বেলা ১১ টায় কালীগঞ্জ সরোয়ারদী পার্ক শহীদ মিনার প্রাঙ্গণে সুজন-সুশাসনের জন্য নাগরিক কালীগঞ্জ শাখার আয়োজনে কবি, সাহিত্যিক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, আইনজীবী, এনজিও প্রতিনিধি, অন্যান্য সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সুজন-সুশাসনের জন্য নাগরিক কালীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সুজনের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কালীগঞ্জ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান।

এসময় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম মমতাজ হোসেন মন্টু, বাসদ নেতা অ্যাডভোকেট খগেন্দ্র নাথ ঘোষউপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফর উল্লাহ ইব্রাহিম, প্রতাপাদিত্য স্মৃতি পরিষদের সভাপতি ও কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি স্বপন কুমার বিশ্বাস ,কালীগঞ্জ উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ইলা দেবী মল্লিক ,সুজনের অ্যাম্বাস্যাডার সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুল ,জাতীয় হিন্দু মহাজোট কালীগঞ্জ উপজেলা শাখার তাপস কুমার ,সাহিত্য পত্রিকা খড়কুটো সম্পাদক কবি আলী সোহরাব প্রমুখ।

বক্তারা বলেন, কুমিল্লায় ধর্ম অবমাননার বিষয়টি এখন সরকারের কাছে পরিষ্কার হয়েছে দোষী ব্যক্তি চিহ্নিত হয়েছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক। এলাকায় ফেসবুকে কোনরকম গুজবে কান দিবেন না শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে বিষধর সাপের দংশনে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহবধূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা

আধুনিক ইমারতের যুগে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা ঘর। সাতক্ষীরা জেলায় প্রায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জে দীর্ঘ দুর্ভোগ লাঘবে ফরিদপুর-বেজুয়া সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন
  • নলতায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বার ও তার ছেলে মারপিট করার অভিযোগ
  • কালিগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতবাড়িসহ ব্যাপক ক্ষয়ক্ষতি, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি মুহাদ্দিস রবিউল বাশার
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা
  • কালিগঞ্জের বিষ্ণুপুরে কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন