বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কিশোরগঞ্জে ভাঙারির দোকানে পাওয়া গেলো মর্টার শেল

মোঃ রাজু আহমেদ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলা শহরের ভাঙারি দোকান থেকে পরিত্যক্ত একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে কিশোরগঞ্জ শহরের একরামপুর এলাকার টুটুল এন্টারপ্রাইজ নামক ভাঙারির দোকান থেকে পরিত্যক্ত এ মর্টার শেলটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও, পুলিশ ও সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের একরামপুর এলাকার টুটুল এন্টারপ্রাইজ নামক ভাঙারির দোকানের এক শ্রমিক প্রতিদিনের মতো রাতে ভাঙ্গারি মালা মাল গুলো গুছানোর সময় এ মর্টার শেলটি দেখতে পায়। পরে বিষয়টি ভাঙ্গারি মালিক মো. টুটুল মিয়াকে জানালে তিনি অস্বাভাবিক বস্তুটি দেখতে পেয়ে তিনি তাৎক্ষণিক ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে অবহিত করেন।

পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টার শেলটি সনাক্ত করে জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসে। পরে সেনাবাহিনীকে জানালে, রাত ১ টার দিকে সেনাবাহিনী এসে মর্টার শেল বালতির ভেতর বালু চাপা দিয়ে দোকানটিকে তালাবদ্ধ করে রাখে। বর্তমানে থানা পুলিশ সেখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছে।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মনতোষ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, জরুরী সেবা ৯৯৯ এর ফোন পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টার শেলটি সনাক্ত করে সেনাবাহিনীকে জানায়। সাড়া রাত পুলিশ সেখানে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। বেলা ১২টার দিকে ঢাকা থেকে বোম ডিস্পোজাল টিম এসে এটি নিষ্ক্রিয় করতে কাজ করবে।

একই রকম সংবাদ সমূহ

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর