বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেউ ওই সিনেমা দেখতে যাবেন না: মমতা

সদ্য মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখতে পুলিশ কর্মকর্তাদের বিশেষ ছুটি-ই দিয়ে দিল ভারত সরকার।

এর আগে বিজেপিশাসিত চার রাজ্য মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট ও হরিয়ানায় সিনেমাটি করমুক্ত ঘোষণা করা হয়।

সিনেমাটি নিয়ে ভারতজুড়ে যখন হইচই চলছে তখন এটি দেখতে নিষেধ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

সিনেমার নাম উল্লেখ না করে মমতা বললেন, ‘কেউ ওই সিনেমা দেখতে যাবেন না। সিনেমায় যা দেখায় তা কখনোই সত্যি নয়।’

বুধবার বিধানসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বক্তৃতাকালে এমন বক্তব্য দেন মমতা।

‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার কটাক্ষ করে মমতা বলেন, ‘কেউ সিনেমা দেখতে যাবেন না। ভাইরাল ভিডিও দেখবেন না। সিনেমায় যা দেখায় তা কখনোই সত্যি নয়। তাই সেগুলো বিশ্বাস করবেন না। এগুলো সব বানানো। সিনেমা সিনেমাই। কোনো দিন সত্যি হবে না। ওদের আসলে অনেক টাকা, তাই টাকা খরচ করে এসব বানায়। দেখবেন না এসব। বিশ্বাসও করবেন না।’

‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা মূলত ১৯৯০ সালে কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের ওপর নির্যাতনের গল্পে নির্মিত।

ওই সময়ে জম্মু-কাশ্মীরের উত্তপ্ত পরিস্থিতিতে উপত্যকা ছাড়তে শুরু করে শত শদ কাশ্মীরি পণ্ডিতদের পরিবার। ঠাঁই হয় দেশের বিভিন্ন প্রান্তের শরণার্থী শিবিরে। তাদের ওই দুর্দশার কাহিনি নিয়েই তৈরি হয়েছে ‘দ্য কাশ্মীরি ফাইলস’।

বিবেক অগ্নিহোত্রী রচিত ও পরিচালিত এ সিনেমা মুক্তির পর চার দিনে ৪২.২০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে। ধারণা করা হচ্ছে, সপ্তাহ শেষে ৭৫ কোটি রুপি আয় করতে পারে সিনেমাটি।

সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার ও পল্লবী যোশি,ভাষা সুম্বালি, চিন্ময় মন্ডলেকর, পুনীত ইসার, মৃণাল কুলকার্নি, অতুল শ্রীবাস্তব এবং পৃথ্বীরাজ সারনায়েক।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা