বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেক দিয়ে কোহলির পুরো মুখ মেখে দিল সতীর্থরা

বৃহস্পতিবার শুরু হয়ে গেছে আইপিএলে ফাইনালে ওঠার লড়াই। যদিও আজ (বৃহস্পতিবার) যে জিতবে তার সরাসরি ফাইনাল হলেও, যে হেরে যাবে তার বিদায় ঘটবে না। তার জন্য থাকবে আরেকটা সুযোগ।

তবে, শুক্রবার যে দুটি দল মুখোমুখি হচ্ছে, বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আর সানরাইজার্স হায়দরাবাদ- তাদের মধ্যে যে হারবে তার তো বিদায় নিশ্চিতই। কিন্ত যে জিতবে তার ফাইনাল নিশ্চিত হবে না। তাকে মুখোমুখি হতে হবে, প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের।

তো শুক্রবার ইলিমিনেটর রাউন্ডে যখন সানরাইজার্স হায়দরাবাদের মত শক্তিশালী দল, তখন কী অবস্থা ব্যাঙ্গালুরু শিবিরে? মূলতঃ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু শিবিরে যেন টাটকা বাতাস বয়ে নিয়ে এল অধিনায়ক বিরাট কোহলির জন্মদিন।

অন্যবার জন্মদিনের সময়টা ফ্র্যাঞ্চাইজি সতীর্থদের সঙ্গে কাটানোর সুযোগ হয় না। ব্যাতিক্রমী পরিস্থিতিতে এবার সেই সুযোগটা এল। কারণ করোনাভাইরাসের কারণে আইপিএল অন্যবার মার্চ-এপ্রিল-মে মাসের পরিবর্তে অনুষ্ঠিত হচ্ছে সেপ্টেম্বর-অক্টোবর-নভেম্বরে।

সবমিলিয়ে সন্তানসম্ভবা স্ত্রী আনুশকা শর্মার উপস্থিতিতে দুবাইয়ের টিম হোটেলে অধিনায়ক বিরাট কোহলির জন্মদিন স্পেশাল করে তুললেন তার ব্যাঙ্গালুরু সতীর্থরা।

মরুশহরে মা হতে ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি বিরাটের সঙ্গী হয়েছেন অনেক আগেই। নিজের ৩২তম জন্মদিনে কোহলি এদিন যখন কেক কাটছেন পাশে তখন প্যাস্টেল ড্রেসে দাঁড়িয়ে থাকা আনুশকা বরাবরের মতোই যেন পরিপূর্ণ করছেন ভারত অধিনায়ককে। ঘড়ির কাঁটা রাত ১২টা বাজতেই দুবাইয়ের টিম হোটেলে কোহলির জন্মদিনের সেলিব্রেশন শুরু করেন সতীর্থরা।

বিরাট কেক কাটার পর আনুশকা প্রথমে তা খাইয়ে দেন বিরাটকে। এরপর পাল্টা বিরাট কেক খাইয়ে আলিঙ্গনাবদ্ধ করে নেন আনুশকাকে এবং স্নেহের চুম্বনও এঁকে দেন তার ললাটে।

বাগদত্তা ধনশ্রী বার্মার সঙ্গে ইয়ুজবেন্দ্র চাহাল, ইসুরু উদানা, শিবাম দুবে, ডেল স্টেইন কে নেই সেখানে? কেক কেটে একে অপরকে খাইয়ে দেওয়া পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলল।

এরপর শুরু হলো কেক মাখামাখি। এই পর্বের পর বার্থ ডে বয় বিরাট কোহলিকে চেনা যেন দায় গয়ে পড়েছে। তার মাথা-মুখ পুরো কেকে মাখামাখি। বিরাট কোহলি, আনুশকা শর্মা কিংবা ধনশ্রী প্রত্যেকেই তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করলেন সেই ছবি। সবমিলিয়ে আরব আমিরাতে আইপিএলের ইলিমিনেটর যুদ্ধে নামার আগে অধিনায়কের জন্মদিন সেলিব্রেশন সাময়িক সব টেনশন দূর করে দিল আরসিবি শিবিরে।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!

ওয়ানডে বিশ্বকাপে আবারও দেখা যাবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। শুধু একবার নয়, এবার একইবিস্তারিত পড়ুন

এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়

ফিফা আসিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রতিপক্ষেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি