শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

যশোরের কেশবপুরে গতকাল মঙ্গলবার রাতে থানার নবাগত অফিসার ইনচার্জ জহিরুল আলম কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। থানার হল রুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতেই উপস্থিত সকলের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সদ্য যোগদানকারি অফিসার ইনচার্জ জহিরুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকারি সহকারি পুলিশ সুপার কাজী মো. দাউদ হোসেন খ সার্কেল মনিরামপুর,যশোর। মতবিনিময় অনুষ্টানে বক্তৃতা করেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, আজিজুর রহমান, মোতাহার হোসেন, কবির হোসেন, রুহুল কুদ্দুস, আব্দুল্ল্যা আল ফুয়াদ প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতা করেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার ( মনিরামপুর সার্কেল) দাউদ হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) দেবাশীষ রায়। সাংবাদিকদের মধ্যে বক্তৃতা করেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, সাবেক সভাপতি আব্দুল আজিজ, সহ-সভাপতি মোতাহার হোসাইন, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুলাহ আল ফুয়াদ, সাংবাদিক দিলীপ মোদক, সাংবাদিক হাজী রুহুল কুদ্দুস ও কবির হোসেন প্রমূখ।
নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম সাংবাদিকদের বলেন, আমার অর্পিত দায়িত্ব ন্যায়-নীতি, সততা ও আদর্শের সহিত পালন করে এ উপজেলার আইনশৃঙ্খলার পরিস্থিতি সুন্দর স্বাভাবিক রাখতে এবং সকল অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো। অপরাধমূলক সকল কর্মকান্ড কঠোর হস্তে দমন করতে এবং আইনশৃঙ্খলার পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর