মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে এমপি শাহীন চাকলাদারের পক্ষ থেকে ২৬শত পরিবারকে ঈদ উপহার প্রদান

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার-এর নিজস্ব তহবিল থেকে করোনাকালীন কেশবপুর উপজেলার ২৬ শত পরিবারের মাঝে ঈদ উপহার হিসাবে নগদ অর্থ প্রদান করা হয়েছে। রবিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের পরিচালনায় দলীয় কার্যালয়ে সংসদ সদস্য শাহীন চাকলাদারের পক্ষে ২৬ শত পরিবারের মাঝে ঈদ উপহার হিসাবে নগদ অর্থ বিতরণ করেন তার চাচাতো ভাই যুবনেতা তৌহিদ চাকলাদার ফন্টু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগনেতা ইউপি চেয়ারম্যান মশিউর রহমান সাগর, কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ মনিরুজ্জামান মনি, উপজেলা যুবলীগের আহŸায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, যুগ্ম-আহবায়ক আবু সাঈদ লাভলু প্রমুখ।

অপরদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও হতদরিদ্র ২৫ হাজার ৬শত ৫১ পরিবারের মাঝে সরকারি মানবিক সহায়তা বিতরণ শুরু হয়েছে। এর মধ্যে ৫শ টাকা করে ত্রাণ হিসেবে ৫ হাজার ৯শ’ পরিবারকে দেওয়া হচ্ছে সরকারি সহায়তা। অপরদিকে ১৯ হাজার ৭শ’ ৫০ পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় ৪শ’ ৫০ টাকা করে নগদ দেওয়া হচ্ছে।

জানা গেছে, কেশবপুর পৌরসভা ও ১১টি ইউনিয়নে সরকারি ত্রাণ এবং ভিজিএফ কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ করার লক্ষে অসহায় ও হতদরিদ্রদের তালিকা স¤পন্ন হয়েছে। এর মধ্যে কেশবপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে সরকারি ত্রাণ হিসেবে ৪শ’ পরিবারকে দেওয়া হবে ২ লাখ টাকা। এছাড়া ভিজিএফ কর্মসূচির আওতায় ৪ হাজার ৬শ’ ২১ পরিবারকে দেওয়া হচ্ছে ২০ লাখ ৭৯ হাজার ৪শ’ ৫০ টাকা।

অপরদিকে, কেশবপুরের ১১টি ইউনিয়নের ৫ হাজার ৫শ’ পরিবারকে সরকারি ত্রাণ হিসেবে ২৭ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হচ্ছে। প্রত্যেকটি ইউনিয়নের ৫শ পরিবার পাবে ৫শ টাকা করে। এছাড়া ১১টি ইউনিয়নের ১৫ হাজার ১শ’ ৩০ পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় দেওয়া হচ্ছে ৬৮ লাখ ৮ হাজার ৫শ’ টাকা। এর মধ্যে উপজেলার ১ নম্বর ত্রিমোহিনী ইউনিয়নের ৯৬৬টি, ২ নম্বর সাগরদাঁড়ি ইউনিয়নে ২ হাজার ৩টি, ৩ নম্বর মজিদপুর ইউনিয়নে ১ হাজার ৫শ’ ৮৫টি, ৪ নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়নে ১ হাজার ১শ’ ৯৯টি, ৫ নম্বর মঙ্গলকোট ইউনিয়নে ১ হাজার ৫শ’ ২৪টি, ৬ নম্বর কেশবপুর ইউনিয়নে ১ হাজার ৩শ’ ৬৭টি, ৭ নম্বর পাঁজিয়া ইউনিয়নে ১ হাজার ৬শ’ ৫টি, ৮ নম্বর সুফলাকাটি ইউনিয়নে ১ হাজার ১শ’ ৪৯টি, ৯ নম্বর গৌরিঘোনা ইউনিয়নে ১ হাজার ৪শ’ ৯টি, ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়নে ১ হাজার ২শ’ ৫৫টি ও ১১ নম্বর হাসানপুর ইউনিয়নে ১ হাজার ৬৮টি অসহায় ও হতদরিদ্র পরিবার পাবে ৪শ ৫০টাকা করে।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার