শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে খেলাঘর আসর’র উদ্যোগে কমরেড নিজামউদ্দীনের মৃত্যুবার্ষিকী পালন

যশোরের কেশবপুরে খেলাঘর আসর কেশবপুর শাখার উদ্যোগে কমরেড নিজামউদ্দীন এর প্রথম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়।

কমরেড নিজামউদ্দীন ছিলেন খেলা ঘর আসর কেশবপুর শাখার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।
সুবিধা বঞ্চিত গণ মানুষের মুক্তি সংগ্রামের অগ্রণী সৈনিক তৎকালীন পানি সরাও মানুষ বাচাঁও আন্দোলনের মহানায়ক। মাদারডাউ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। ৭নং পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান।

মঙ্গলবার বিকেলে কেশবপুর উপজেলা সংলগ্ন সমাধান হলরুমে কমরেড নিজামউদ্দীন এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে সংগঠনের উপজেলা কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বাবু প্রবীর দত্ত এর সভাপতিত্বে ও সামাধানের সিনিয়র ম্যানেজার মুনছুর আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন।

কমরেড নিজামউদ্দীন এর সৃতিচারণ করেন, খেলা ঘর আসর কেশবপুর শাখার সভাপতি আব্দুল মজিদ বড় ভাই, কবিশেখর খেলাঘর আসরের সভাপতি পার্থসারথী সরকার, সূর্য তরুণ খেলা আসরের সভাপতি আমিনুর রহমান, খেলাঘর আসর কেশবপুর শাখার উপদেষ্ঠা প্রভাষক কানাইলাল ভট্টাচার্য ডাক্তার উওম রায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা কৃষি অফিসার বাবু ঋতুরাজ সরকার, কেশবপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশচন্দ্র দত্ত, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেশবপুর সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ শিক্ষক, কবি, লেখক, সাংবাদিক, সুধীজনসহ উপজেলার বিভিন্ন খেলা ঘর আসরের সভাপতি ও সম্পাদক মন্ডলী। আলোচনা সভা শেষে গাছের চারা বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক

যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুমবিস্তারিত পড়ুন

  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু