শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সভা শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহি অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাজিবুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, উপজেলা ভাইস-চেয়ারম্যান নাসিমা সাদেক ও পলাশ মলি­ক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল লতিফ, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান মাস্টার আব্দুস সামাদ, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, হাসানপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক জুলমত আলী, মজিদপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান হাবিব, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান প্রমূখ।

সভায় আসন্ন ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় কেশবপুরে ৬টি সাইক্লোন সেল্টার ও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে প্রস্তুত এবং একাধিক মেডিকেল টিম গঠন করা হয়েছে।

তাছাড়া ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুত বিভাগকে সজাগ থাকতে বলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু

ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকেরবিস্তারিত পড়ুন

১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পাইকারি বাজারে পটোলের দামেবিস্তারিত পড়ুন

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত