রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে পুকুর থেকে কাঠ ব্যবসায়ীর লাশ উদ্ধার

যশোরের কেশবপুরে সোমবার সকালে উপজেলার বড়েঙ্গা গ্রামের একটি পুকুর থেকে কাঠ ব্যবসায়ী মোসলেম উদ্দিন মোল্লার (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বড়েঙ্গা গ্রামের মৃত বেলায়েত মোল্লার ছেলে মোসলেম উদ্দিন মোল্লা সোমবার ভোরে বাড়ি থেকে গাছ কেনার জন্য বের হয়ে যান। সকালে বাড়ির অদূরে একটি পুকুরের ভেতর তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় যশোর জেলার সহকারী পুলিশ সুপার আশিক সুজা মামুন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন, ইন্সপেক্টর (তদন্ত) শেখ ওহিদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। মোসলেম উদ্দিনের লাশ দেখে পরিবারের লোকজন আহাজারি করতে থাকে।

পরিবার দাবি করেছে, ১ লাখ টাকা নিয়ে গাছ কেনার জন্য ভোরে মোসলেম উদ্দিন বাড়ি থেকে বের হয়ে যান। তাকে হত্যা করা হয়েছে। তদন্ত করে সঠিক বিচার চেয়েছেন।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন বলেন, মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করার জন্য লাশ উদ্ধার করে যশোর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ভ্যান থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ডবিস্তারিত পড়ুন

মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ইঞ্জিনচালিত ভ্যানের চালকের আসনের ওপর স্থাপিত ছাউনির ভেতরবিস্তারিত পড়ুন

চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন

মিঠুন সরকার, যশোর: সবুজ বাংলার বিস্তীর্ণ প্রান্তরজুড়ে এখন কৃষকের সাফল্যের সোনালি হাসি।বিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম