শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

সোহেল পারভেজ, কেশবপুর : যশোরের কেশবপুরে মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে মজিদপুর ইউনিয়ন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ডিপিও সেন্টারের সহযোগিতায় রোববার সকালে মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে ২জন প্রতিবন্ধীকে ১টি করে ছাগল বিতরণ করা হয়।

মজিদপুর ইউনিয়ন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ডিপিও সেন্টারের সভাপতি আব্দুস সবুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, কেশবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, প্রধান আলোচক, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, বিশেষ অতিথির বক্তৃতা,কেশবপুরে মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পরিচালক আব্দুর রহিম, মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নাসিমা খাতুন, সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী রুবেল হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, মজিদপুর ইউনিয়ন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ডিপিও সেন্টারের সহসভাপতি শিল্প বেগম, সাংগঠনিক সম্পাদক আলমাস আহমেদ ইভান, কোষাধ্যক্ষ ইউনুস আলী, সদস্য রাশেদুল, প্রতিবন্ধী সুমাইয়া খাতুন, রহিদুজ্জামান নিশান, আহাদ আলী, মনজিলা, মৌসুমি,সবুজ হোসেন প্রমূখ। অনুষ্ঠানে সকলের সামনে লটারির মাধ্যমে ২ জন সদস্যকে ওই ছাগল প্রদান করা হয়েছে। সৌভাগ্যবান প্রতিবন্ধী সদস্যরা হলেন, মজিদপুর ইউনিয়ন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ডিপিও সেন্টারের সদস্য প্রতিবন্ধী সুমাইয়া খাতুন, রহিদুজ্জামান নিশান।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর