বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

সোহেল পারভেজ, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পৌর বিএনপির আয়োজনে ১ সেপ্টেম্বর রোববার সকালে দলীয় কার্যালয়ে বন্যা কবলিত এলাকায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এঁর আত্মার মাগফিরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহবায়ক মশিয়ার রহমানের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ।

বিশেষ অতিথির বক্তৃতা করেন কেশবপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুর রাজ্জাক, যুগ্ম-আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, মাসুদুজ্জামান মাসুদ, হুমায়ুন কবির সুমন, রেজাউল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন কেশবপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, গৌরিঘোনা ইউনিয়ন বিএনপির আহবায়ক বাবুর আলী গাজী, যুগ্ম আহবায়ক অমেদ আলী, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদি বিশ্বাস, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা, যুবনেতা আলমগীর সিদ্দিক, আব্দুল গফুর, উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ, পৌর ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম বাবুসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল মহিলা দল, সেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

দোয়া মাহফিল পরিচালনা করেন ইউপি সদস্য আব্দুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন

যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন যশোরের ছয়টি আসনের মধ্যেবিস্তারিত পড়ুন

১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার পর আবারও নিজবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর
  • কেশবপুরে দারিদ্র বিমোচনে ১৩ টি পরিবারের মাঝে গরু বিতরণ
  • কেশবপুরে ভূমি মেলা উদ্বোধন