রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর.....

কেশবপুরে মৎস্য চাষীদের মাঝে মৎস্য চাষের উপকরণ বিতরণ

যশোরের কেশবপুর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প ২য় পর্যায় কার্প নার্সারি আরডি প্রদর্শনী চাষীদের মাঝে মৎস্য চাষের উপকরণ রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে বিতরণ করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহার সভাপতিত্বে ও সহকারী উপজেলা মৎস্য অফিসার আলমগীর হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে মৎস্য চাষের উপকরণ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক।

কেশবপুরে আস্থা পল্লী উন্নয়ন সঞ্চয় ঋণদান সমবায় সমিতির ৫ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

যশোরের কেশবপুরে আস্থা পল্লী উন্নয়ন সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লিমিটেডের ৫ম বার্ষিক সাধারণ সভা সোমবার বিকালে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি আবু সালেহ মুসার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহার পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাঃ আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা যুব উন্নয়ন অফিসের সুব্রত কুমার, ডাঃ সৌমেন কুমার, প্রধান শিক্ষক মধুসূদন চক্রবর্তী ও শ্রমিকনেতা মজিবুর রহমান।

সাতবাড়িয়া ইউপির বাজেটে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে বরাদ্দের দাবীতে স্মারকলিপি প্রদান

যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেটে দলিত জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে অর্থ বরাদ্দের দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। দলিতের ম্যানেজার নজরুল ইসলামের সভাপতিত্বে পরিষদের হলরুমে রবিবার সকালে অনুষ্ঠিত স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন দফাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ইউপি সদস্য জয়নাল উদ্দিন, রুহুল কুদ্দুস ও লিপিকা রানী ঘোষ। আরো বক্তব্য রাখেন দলিত জনগোষ্ঠীর প্রতিনিধি। এসময় প্রধান অতিথি আগামী বাজেটে দলিত জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি প্রদান করেন।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি

যশোরের মণিরামপুর উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত ১০বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত