শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরের সাগড়রদাঁড়ীতে আগুনে পুড়লো কৃষকের বাড়ি

যশোরের কেশবপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতা দিন দিন বেড়ে চলেছে। সাগরদাঁড়ী ইউপি নির্বাচন শেষে ঝিকরা গ্রামের এক কৃষকের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

উপজেলার ঝিকরা গ্রামের মজিবর রহমানের পূত্র মুসাতাফিজুল ইসলাম মোস্ত জানান, গত ৫ জানুয়ারি সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তিনি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্তর চশমা প্রতীকের একজন সক্রিয় কর্মী ছিলেন। যার কারণে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেনের আনারস প্রতীকের কর্মীরা তার পরিবারকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকী-ধামকী প্রদান করে। কিন্তু সকল হুমকী-ধামকী উপেক্ষা করে মুসাতাফিজুল ইসলাম ও তার পরিবারের সকল ভোটার ভোটকেন্দ্রে যেয়ে ভোট প্রদান করে। ভোটে চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত ব্যাপক ভোটে জয়লাভ করেন। জয়লাভের দিনগত রাতে পরাজিত আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেনের নির্দেশে তার কর্মী আব্দুল আলিম, স্বপন, তপনের নেতৃত্বে ২০/২৫ জন আমাদের উপর হামলা চালিয়ে আমার বাড়িতে অগ্নি সংযোগ করে। অগ্নিসংযোগে বাড়ির যাবতীয় মালামাল ফুড়ে ছাই হয়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়েত্রণে আনে। বর্তমানে মুসাতাফিজুল ইসলাম খোলা আকাশের নীচে বসবাস করছে। তিনি প্রশাসনের নিকট বিচার দাবী করেছেন।

একই রকম সংবাদ সমূহ

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক

যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুমবিস্তারিত পড়ুন

  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু