শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোন বাংলাদেশি অবৈধভাবে ভারতে থাকলে গ্রহণ করা হবে, কোন রোহিঙ্গাকে নয়

ভারত থেকে গত এক মাসে ১ হাজার ৫০০ বাংলাদেশিকে পুশইন করা হয়েছে। কিন্তু তারা পুশইনের সময় নদীর পাড়ে, জঙ্গলে ফেলে যায়—এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ সদর দপ্তর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ তথ্য দেন। তিনি বলেন, ‘ভারত থেকে গত এক মাসে ১ হাজার ৫০০ বাংলাদেশিকে পুশইন করা হয়েছে—এই তথ্য সঠিক। তবে বর্তমানে সংখ্যা কমে এসেছে।’

জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘ভারতে যেসব বাংলাদেশি রয়েছেন, তাদের একসময় ফেরত নিতেই হবে—সে ১০ বছর পর হোক বা ২০ বছর পর। তবে ভারতের কিছু সীমান্ত দিয়ে আমাদের নাগরিকদের সঙ্গে রোহিঙ্গাদেরও পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাদের আমরা গ্রহণ করছি না, ফেরত পাঠিয়ে দিচ্ছি।’

তবে পুশইন নয়, স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ম মেনে নাগরিক পাঠাতে বলেছেন ভারতকে।

তিনি বলেন, ‘আমরা ভারতকে বলেছি—আমাদের কোনো নাগরিক থাকলে তারা যেন নিয়ম মেনে ফেরত পাঠায়। যেমনটা আমরা ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠাই। কিন্তু তারা পুশইনের সময় নদীর পাড়ে, জঙ্গলে ফেলে যায়—এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।’

এ সময় তিনি আরও বলেন, ‘বাংলাদেশের কোনো নাগরিক অবৈধভাবে ভারতে থাকলে তাদের যথাযথ প্রক্রিয়ায় গ্রহণ করা হবে। তবে ভারত থেকে যদি কোনো রোহিঙ্গাকে পাঠানো হয়, তাকে গ্রহণ করা হবে না।’

তিনি জানান, ‘বাংলাদেশ সরকার এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে যাচ্ছে এবং সেই প্রতিবাদের ফলেই বর্তমানে পুশইনের সংখ্যা কিছুটা কমেছে।’

পরিদর্শনের সময় তার সঙ্গে র‌্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক ডিআইজি মোশারফ হোসেন ভূঁইয়া, উপ অধিনায়ক মেজর অনাবিল ইমাম, অপারেশন অফিসার সিনিয়র এএসপি গোলাম মোর্শেদসহ র‌্যাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই দিনে তিনি নারায়ণগঞ্জের পুলিশ লাইন, র‌্যাব-১১ কার্যালয় ও জালকুড়িতে বিজিবি-৬২ ব্যাটালিয়ন কার্যালয়ও পরিদর্শন করেন।

একই রকম সংবাদ সমূহ

সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে ‘সৌর বিদ্যুৎ প্যানেল’ স্থাপন করা সম্ভব, সেসব প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

কোনো দেশ অবৈধভাবে পরিচালিত হলে সেখানে জনগণের অভ্যুত্থান ঘটে : রাজনাথকে রিজভী

‘বাংলাদেশে যেভাবে সরকার উৎখাত করা হয়েছে, ভারতেও তেমন চক্রান্ত চলছে’— ভারতের প্রতিরক্ষামন্ত্রীবিস্তারিত পড়ুন

কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দশজনে দাঁড়িয়েছে।বিস্তারিত পড়ুন

  • চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ