বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোন হিন্দু ধর্মালম্বীদের উপর আঘাত আসলে সামনে থেকে তা প্রতিহত করবো-সবেক এমপি হাবিব

সেলিম হায়দার: বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, আগামীতে কোন হিন্দু ধর্মালম্বীদের ভাই বোনের উপর আঘাত আসলে আমি সামনে থেকে তা প্রতিহত করবো। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।
ছাত্রজনতার গন অভ্যুত্থানের পর যারা হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরসহ বিভিন্ন স্থানে হামলা, চাঁদাবাজি ও লুটতরাজ করেছে তাদের কোন প্রকার ছাড় দেয়া হবেনা। তাই তারা আমার দলের হলেও তাদের কোন ছাড় নেই। তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। তিনি আরো বলেন, শেখ হাসিনার গাড়ি বহরের হামলার সাজানো মামলায় আমাকে ৭০ বছরের কারাদ্বন্ডাদেশ মাথায় নিয়ে বিনা চিকিৎসায় কারাগারে প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুনতে হয়েছে। কিন্তু ছাত্রজনতার গন অভ্যুত্থানে গত ৫ আগস্ট আমি পূন:জন্ম লাভ করেছি।
শুক্রবারর দিনব্যাপী তিনি উপজেলার খেশরা,খলিলনগর তালা সদর, ইসলামকাটিসহ বিভিন্ন ইউনিয়নের দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এসময় তার সাথে ছিলেন, তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র মজুমদার সহ বিএনপির শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বছর তালা উপজেলায় ১৯৬টি পূজামন্ডপে আনন্দমুখর পরিবেশেই দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার

সরকারিভাবে কোনো ধরনের খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েেশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়াবিস্তারিত পড়ুন

  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি