শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোনো উইকেট না হারিয়েই ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড।

ভারতকে টি-টোয়েন্টি শিখিয়ে ফাইনালে ইংল্যান্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে বড় লক্ষ্য দিয়েছিল ভারত। কিন্তু কোনোকিছুই যেন আটকাতে পারেনি বাটলারদের। কোনো উইকেট না হারিয়েই ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড।

সেমিফাইনালের মতো উত্তেজনাপূর্ণ ম্যাচে ভারতীয় বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেছেন জস বাটলার ও অ্যালেক্স হেলস।

সোমবার (১০ নভেম্বর) টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় টিম ইন্ডিয়া। লোকেশ রাহুলকে পাঁচ রানে আউট করে সাজঘরে ফেরান ক্রিস ওকস।

দলীয় ৯ রানে ওপেনার রাহুল আউট হলে কিছুটা চাপে পড়ে ভারত। এক ছক্কা ও চারটি চারে ৪০ বলে ৫০ রান করেন কোহলি। এরপর পাঁচে নেমে ঝড় তোলেন পান্ডিয়া। পাঁচ ছক্কা ও চারটি চারে ৩৩ বলে ৬৩ রান করেন তিনি। শেষমেশ ছয় উইকেটে ১৬৮ রান করে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে তিন ছক্কা ও ৯ চারে ৪৯ বলে ৮০ রান করেন ইংলিশ অধিনায়ক। হেলসের ব্যাট থেকে আসে ৮৬ রান। ৪৭ বলের ইনিংসে মারেন তিনি সাত ছক্কা ও চারটি চার।

১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপের পর এই প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে ইংল্যান্ড। ৯২-এর সেই বিশ্বকাপে পাকিস্তানের কাছে ২২ রানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ইংল্যান্ডের। ৩০ বছর পর সেই হারের প্রতিশোধ নেয়ার সুযোগ এলো ইংলিশদের।

স্কোরকার্ড

ভারত: ২০ ওভারে ১৬৮/৬ (রাহুল ৫, রোহিত ২৭, কোহলি ৫০, সূর্যকুমার ১৪, পান্ডিয়া ৬৩, পান্ত ৬, অশ্বিন ০*; স্টোকস ২-০-১৮-০, ওকস ৩-০-২৪-১, কারান ৪-০-৪২-০, রশিদ ৪-০-২০-১, লিভিংস্টোন ৩-০-২১-০, জর্ডান ৪-০-৪৩-৩)

ইংল্যান্ড: ১৬ ওভারে ১৭০/০ (বাটলার ৮০*, হেলস ৮৬*; ভুবনেশ্বর ২-০-২৫-০, আর্শদিপ ২-০-১৫-০, আকসার ৪-০-৩০-০, শামি ৩-০-৩৯-০, অশ্বিন ২-০-২৭-০, পান্ডিয়া ৩-০-৩৪-০)

একই রকম সংবাদ সমূহ

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন