বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোনো খারাপ মানুষকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন না: মান্না

কোনো খারাপ মানুষকে ভোট দিয়ে সংসদে না পাঠানোর আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেন, ‘আমরা এমন সরকার গঠন করতে চাই, যে সরকারে থাকবে সকল ভাল মানুষ। আপনারা জনগণ কোনো খারাপ মানুষকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন না।’

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের মমতাজ আহমেদ ভবন মাঠে পৌর এলডিপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, আমার দেখা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভালো মানুষ। তিনি সরকারে থাকাকালে দেশের টাকা বিদেশে পাঠিয়ে দেশের ক্ষতি করেননি। স্বৈরাচার শেখ হাসিনা সরকার আমলে তার নেতাকর্মীরা দেড় লাখ কোটি টাকা বিদেশে পাচার করে। দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আবু সাঈদ ও মুগ্ধদের মতো শহীদের রক্তের বিনিময়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে আমরা ভোটের অধিকার জিতেছি। যে কোনোভাবে তাদের মর্যাদা আমাদের রক্ষা করতে হবে।

সভায় লিবারেল এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেন, ‘৭১ এর মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামীর নেতাকর্মীদের কর্মকাণ্ডের ইতিহাস বাংলাদেশের মানুষ আজও ভুলেনি। তারাই একমাত্র রাজনৈতিক সংগঠন, যাদের নেতৃত্বে আলবদর, আলসামছ ও রাজাকার বাহিনী অস্ত্র হাতে পাকিস্তানি হানাদারদের সাথে একত্রিত হয়ে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। এখনও তারা সেই মানসিকতা ধরে রেখে নির্দ্বিধায় এদেশের মুক্তিযোদ্ধাদের নানাভাবে লাঞ্ছিত করছে। দীর্ঘ ৯ মাস পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করা আর ’২৪-এর গণঅভ্যুত্থান এক করে ভাবার কোন সুযোগ নেই।’

পিআর পদ্ধতি নিয়ে রেদোয়ান আহমেদ বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য অযৌক্তিক এবং আইনগতভাবে অগ্রহণযোগ্য। আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে এই পিআর পদ্ধতির নির্বাচনের ফলে ১০ বছরে ৬ বার সরকার বদল হয়েছে। এসব বাদ দিয়ে সদ্য ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচনে অংশ গ্রহণের জন্য সকল রাজনৈতিকদলকে আহ্বান জানান তিনি।

চান্দিনা পৌর এলডিপি সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- এলডিপির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী, কুমিল্লা উত্তর জেলা এলডিপি সভাপতি এ.কে.এম শামছুল হক মাস্টার, এলডিপি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যক্ষ মো. আবুল কাশেম, চান্দিনা উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক জামশেদ আহমেদ জাকি প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হকবিস্তারিত পড়ুন

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা