মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোহলি-স্মিথকে ছাড়িয়ে উইলিয়ামসন

আইসিসির টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষে উঠলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ৮৯০ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে অবস্থান করছেন তিনি। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এবং অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে ছাড়িয়ে গেছেন উইলিয়ামসন।

আইসিসির টেস্ট র‍্যাংকিংয়ে বিরাট কোহলি আছেন দ্বিতীয় অবস্থানে। তার রেটিং পয়েন্ট ৮৭৯। অন্যদিকে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের রেটিং পয়েন্ট ৮৭৭।

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন উইলিয়ামসন। প্রথম ইনিংসে অধিনায়ক উইলিয়ামসন খেলেন ১২৯ রানের এক অনবদ্য ইনিংস। তার নেতৃত্বে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে শ্বাসরুদ্ধকর এক জয়ে সিরিজে এগিয়ে যায় নিউজিল্যান্ড।

এদিকে আইসিসির টেস্ট বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে আছেন অজি বোলা প্যাট কামিন্স। তার রেটিং পয়েন্ট ৯০৬। এ ছাড়া ৪৪৬ পয়েন্ট নিয়ে সেরা অলরাউন্ডার হিসেবে আছেন ইংল্যান্ডের বেন স্টোকস।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা