বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ক্রিকেটের বৃষ্টি আইনের অন্যতম উদ্ভাবক ডাকওয়ার্থ আর নেই

ক্রিকেট খেলা সম্পর্কে জানাশোনা থাকলে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন, সংক্ষেপে ডিএলএস মেথড সম্পর্কে নিশ্চয়ই শুনেছেন। বৃষ্টি বা আলোকস্বল্পতার কারণে যখন খেলায় বিঘ্ন ঘটে, তখন ডিএলএস মেথডের শরণাপন্ন হতে হয়। সে ডিএলএস মেথডের অন্যতম উদ্ভাবক ফ্রাঙ্ক ডাকওয়ার্থ আর নেই। গত ২১ জুন ৮৪ বছর বয়সে পরলোকগমন করেছেন তিনি। খবর ইএসপিএনক্রিকইনফোর।

১৯৯২ বিশ্বকাপে ক্রিকেটে বৃষ্টি আইন নিয়ে ব্যাপক বিতর্ক হয়। ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালের একটা পর্যায়ে ফাইনালে যেতে ১৩ বলে ২২ রান প্রয়োজন ছিল প্রোটিয়াদের। বৃষ্টিতে খেলা কিছু সময় বন্ধ থাকার পর সে লক্ষ্য দাঁড়ায় ১ বলে ২২ রান।

এমন বিতর্ক এড়াতে ১৯৯৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির প্রচলন হয়। ফ্রাঙ্ক ডাকওয়ার্থ এবং টনি লুইস মিলে এই পদ্ধতি উদ্ভাবন করেন। ২০০১ সালে আনুষ্ঠানিকভাবে এই নিয়মকে সংশোধিত লক্ষ্য নির্ধারণের জন্য অন্তর্ভুক্ত করে আইসিসি।

২০১৪ সালে ডাকওয়ার্থ এবং লুইসের পদ্ধতি কিছুটা পরিমার্জন করেন অস্ট্রেলিয়ান পরিসংখ্যানবিদ স্টিভেন স্টার্ন। এরপর থেকে ডিএল মেথড পরিণত হয় ডিএলএস মেথডে।

১৯৩৯ সালে জন্ম হয় ডাকওয়ার্থের। লিভারপুল বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্পন্ন করে পরে ধাতুবিদ্যায় পিএইচডি করেন তিনি। দীর্ঘসময় আইসিসির পরামর্শক হিসেবে কাজ করার পর ২০১৪ সালে সেই পদ থেকে সরে দাঁড়ান ডাকওয়ার্থ।

ডাকওয়ার্থ মারা যাওয়ার চারদিন পর সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচেও তার উদ্ভাবিত পদ্ধতিতে ম্যাচের ফল নির্ণয় করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম

আগেই আভাস পাওয়া গিয়েছিল, আগামী মৌসুমে মাঠে গড়াচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। দীর্ঘ ২০বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা