বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ক্ষমতার ভারসাম্য রক্ষায় রাষ্ট্রপতির হাতে কার্যকর কিছু ক্ষমতা দেয়া দরকার: আলী রীয়াজ

সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির হলেও বাস্তবে তা প্রধানমন্ত্রীর পরামর্শে হয়ে থাকে—এ অবস্থার পরিবর্তনে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, দেশে ক্ষমতার ভারসাম্য রক্ষায় রাষ্ট্রপতির হাতে কার্যকর কিছু ক্ষমতা দেওয়া জরুরি, আর সে জন্য সংবিধান সংশোধন অপরিহার্য।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) চট্টগ্রামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত বিভাগীয় মতবিনিময় সভা ও ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে পৃথক এই দুই অনুষ্ঠানের আয়োজন করে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন।

আলী রীয়াজ বলেন, ‘রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। ক্ষমতার ভারসাম্য ছাড়া গণতন্ত্র কার্যকর হতে পারে না।’ তিনি জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির সাংবিধানিক ভূমিকা শক্তিশালী করা সময়ের দাবি।

গণভোট–সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক আলী রীয়াজ বলেন, ‘গণভোটের প্রচারণায় আইনগত বা সাংবিধানিক কোনো বাধা নেই। বিচারপতি ও সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি। তাঁরা বলেছেন, যে আদেশের অধীনে এই প্রক্রিয়া চলছে, সেখানে “হ্যাঁ” ভোটের পক্ষে কথা বলার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।’ তিনি ব্যাখ্যা করেন, আসন্ন গণভোটে মূল প্রশ্ন হলো—জুলাই জাতীয় সনদ গ্রহণ করা হবে কি না।

আলী রীয়াজ বলেন, ‘“হ্যাঁ” ভোট মানে বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা বদলে একটি নতুন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রস্তুতি। “হ্যাঁ” ভোট দিলে ভবিষ্যতের জন্য নির্ধারিত সংস্কার বাস্তবায়ন বাধ্যতামূলক হবে।’

সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘গত ১৬ বছরে একজন ব্যক্তির হাতে অভাবনীয়ভাবে ক্ষমতা পুঞ্জীভূত হয়েছে। সংবিধান তাঁকে সেই ক্ষমতা প্রয়োগে সহায়তা করেছে এবং প্রয়োজন অনুযায়ী সংবিধান পরিবর্তন করা হয়েছে। তাই আমরা বলছি—সংবিধানে পরিবর্তন, সংশোধন ও সংস্কার জরুরি।’

আলী রীয়াজ জানান, জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত রয়েছে— দুর্নীতি দমন ব্যবস্থা, বিচার বিভাগের সংস্কার, সরকারি কমিশনসমূহ, নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশন, রাষ্ট্রপতি নির্বাচন, উচ্চকক্ষ গঠন, বিচার বিভাগের স্বাধীনতা। এসব বিষয়ে রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছেছে।

আলী রীয়াজ বলেন, ‘আগামী প্রজন্মের জন্য একটি ন্যায়ভিত্তিক ভবিষ্যৎ তৈরির দায় আমাদের। “হ্যাঁ” ও “না” ভোটের মধ্য দিয়েই নির্ধারিত হবে—আপনি ইনসাফভিত্তিক, মুক্তিযুদ্ধের চেতনা ও ২০২৪ সালের গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ চান কি না।’

একই রকম সংবাদ সমূহ

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মনে করেন, মন্ত্রিসভার কোনো সদস্য প্রত্যাশিতভাবে দায়িত্ব পালনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্তবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • গাজী নজরুলের বিষয়ে আরও খোঁজ-খবর নিয়ে সাংগঠনিক পদক্ষেপ
  • শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: তারেক রহমান
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
  • মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের
  • গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ, সরবরাহ শুরু আগস্টে
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর