বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খলিল ছিলো বিএনপির নিবেদিত প্রাণ, অকুতভয় সংগঠক- সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালা উপজেলা বিএনপির একনিষ্ট কর্মী, ত্যাগী, নির্লোভ, সৎ, রাজপথের লড়াকু সৈনিক প্রয়াত মোঃ খলিলুর রহমানের পরিবারের সাথে স্বাক্ষাৎ করছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় তালা উপজেলার মহান্দী গ্রামে প্রয়াত খলিলুর রহমানের পরিবারের সাথে স্বাক্ষাত করেন তিনি। তিনি স্ত্রী, পুত্র, কন্যা, ভাই সহ পরিবারের সকলের সাথে কথা বলেন, পরিবারের খোঁজ খবর নেন। এসময় খলিলুর রহমানের একমাত্র পুত্র সীমান্তর লেখাপড়ার সহ সকল দ্বায়দ্বায়িত্ব গ্রহণ করেন এবং স্ত্রীর হাতে নগদ অর্থ প্রদান করেন।

হাবিবুল ইসলাম হাবিব বলেন, খলিল ছিলো শহীদ জিয়ার আদর্শের সৈনিক। সে শুধু মাত্র রাজনীতি করার জন্য, কলেজে ছাত্র রাজনীতি করার জন্য ৮ বার এস এস সি পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়। দলের দূর্দিনে প্রতিটি দলীয় কর্মসূচীতে সে সক্রিয় অংশ গ্রহণ করেছে। তার রাজনৈতিক জীবনে কোনো অন্যায় অপরাধের সাথে নিজেকে জড়ায়নি।

তার একটি মাত্র ছেলে খুব অসহায় অবস্থায় আছে। আজ থেকে আমি তার লেখাপড়া সহ সকল দ্বায়দ্বায়িত্ব নিলাম। মহান আল্লাহর কাছে দোয়া করি, তাকে যেন বেহেশত নসিব করেন।

তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাঃ মোশারাফ হোসেন, বিএনপি নেতা শাহাদাৎ হোসেন, মোঃ আছিরুদ্দীন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান, উপজেলা যুব দলের সভাপতি মীর্জা আতিয়ার রহমান।

যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, আনিসুজ্জামান, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক হোসেন, স্বেচ্ছা সেবকদলের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ হাফিজুর রহমান শত শত বিএনপির নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৪ জুন সকাল ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল