বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খালেদা জিয়া হচ্ছেন রাষ্ট্রপতি? পিনাকীর পোস্টে আলোড়ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘নতুন বাংলাদেশ’ এর রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়েছেন লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য।

সোমবার (৩০ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে বেগম খালেদা জিয়ার একটি ছবি শেয়ার করে পিনাকী লিখেছেন, ‘নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি যার হাতে স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সব সময় সুরক্ষিত ও সমুন্নত থাকবে।’

এই পোস্টের কিছুক্ষণ আগে পিনাকী আরেক পোস্টে লিছেঝেন, ‘চুপ্পু যাইতেছে, কে হইতেছে নতুন প্রেসিডেন্ট? উত্তর পাইতে একটু অপেক্ষা করেন।’

এছাড়া পিনাকী ভট্টাচার্য তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে বলেন, ‘একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য। তিনি বেগম খালেদা জিয়া, যিনি আমাদের ইতিহাসের মহানায়ক। যিনি আমাদের প্রজন্মকে শিখিয়েছে মাথা উচু করে লড়াই করতে, যিনি বলেছিলেন “ওদের হাতে গোলামির জিঞ্জির আমাদের হাতে স্বাধীনতার পতাকা। যিনি দলমতের ঊর্ধ্বে উঠে আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়েছে। সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার আর প্রফেসর ইউনূস…এই দুই মুরব্বি মিলে আমাদেরকে নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবে। খালেদা জিয়া বাংলাদেশকে শুধু দিয়েই গেছেন। আমরা উনাকে কিছু দিতে পারিনি। বাংলাদেশ উনাকে রাষ্ট্রপতি বানিয়ে নিজে সম্মানিত হতে চায়।’

পিনাকী ভট্টাচার্য বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এমন দুই নেতার অভূতপূর্ব অভিভাবকত্ব আমরা আর কোনো দিন পাবো না। আমরা এই সুযোগ হারাতে চাই না। আমরা বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন করতে চাই। আমাদের সংসদ সমস্যরা বেগম খালেদা জিয়ার কাছে শপথ পড়ুক এটা আমরা চাই। আমরা সেটা দেখতে চাই। উনারা অভিভাবকত্বে থাকলে এর চাইলে ভালো নির্বাচন আর হবে না।’

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেনবিস্তারিত পড়ুন

জাতিসংঘ টিকে আছে, কিন্তু প্রশ্ন হলো এটি কতটা কার্যকর: খলিলুর রহমান

জাতিসংঘ ৮০ বছর ধরে টিকে আছে। তবে শুধু এটিকে সাফল্যের প্রমাণ হিসেবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু