রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে

খুলনায় অস্বচ্ছল পত্রিকা সরবরাহকারীকে বাইসাইকেল প্রদান

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার সাংগঠনিক সভা, মানবিক সহায়তা প্রদান ও দোয়া মাহফিল (০৯ আগস্ট) রাতে সোনাডাঙ্গার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের খুলনা মহানগর কমিটির সভাপতি আলহাজ্ব গাজী আলাউদ্দিন আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. এ. মান্নান বাবলু’র সঞ্চালনায় সভার শুরুতে ২০২৩-২৪ মেয়াদের উপদেষ্টা প্যানেল এবং নির্বাহী পরিষদের সম্মানিত সদস্যদের পরিচয়পত্র ও সার্টিফিকেট হস্তান্তর করা হয়। সভা থেকে সংগঠনের নিয়মিত মানবিক কার্যক্রম হিসেবে অস্বচ্ছল একজন পত্রিকা সরবরাহকারীকে নতুন একটি বাইসাইকেল প্রদান করা হয়।

সভার দ্বিতীয় পর্বে সংগঠনের খুলনা মহানগর কমিটির সম্মানিত হাজ্ব সদস্যদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। সংগঠনের হাজ্ব সদস্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা আলহাজ্ব রোটাঃ ইঞ্জিঃ রুহুল আমিন হাওলাদার ও আলহাজ্ব ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদ, সহ-সভাপতি আলহাজ্ব রোটাঃ সরদার আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির বালী, নির্বাহী সদস্য আলহাজ্ব কাজী কামরুল ইসলাম কচি ও আলহাজ্ব মোঃ রবিউল আলম। এসময় হাজ্ব সাহেবদের নিয়ে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন সংগঠনের মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ আরিফসহ সাংবাদিক মোঃ হাসানুর রহমান তানজির, আজাদুল হক আজাদ, আব্দুর রাজ্জাক জোদ্দার, মোঃ বদিউজ্জামান লাবলু, সাংবাদিক একরামুল হোসেন লিপু, মোঃ হুমায়ুন কবীর, বিমল মল্লিক, ডাঃ সাইফুল্লাহ মানছুর, অসীম কুমার বিশ্বাস, মোঃ হেলাল উদ্দিন, অধ্যাপক মোঃ রুকুনুজ্জামান, ইনামুল হক সবুজ, মেহ্দী হাসান, পিযুষ চন্দ্র গোমস্তা, কাজী আব্দুল মান্নান, মোঃ আকবর আলী, মোঃ ইমরান পারভেজ, মোঃ লিটন হোসেন, মোঃ ফিরোজ আহমেদ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক