শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খেলার ভেতর যুদ্ধ টেনে আনলেন মোদী, পাকিস্তানের পাল্টা জবাব

কথায় বলে, খেলার সঙ্গে রাজনীতি মেশাবেন না! কিন্তু ঠিক যেন সেটাই করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি খেলার ভেতর যুদ্ধ টেনে আনলেন। আর সঙ্গে সঙ্গে তাকে পাল্টা জবাব দিলো পাকিস্তান।

রোববার (২৮ সেপ্টেম্বর) এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। টানটান উত্তেজনার ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।

ম্যাচ জয়ের পর এক্স-এর এক পোস্টে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, খেলার মাঠেও অপারেশন সিঁদুর। ফলাফল একই ভারত জয়ী! অভিনন্দন আমাদের ক্রিকেটারদের।

উল্লেখ্য, গত মে মাসে কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানে হামলা চালায় ভারত। তারা এই সামরিক অভিযানের নাম দিয়েছিল ‘অপারেশন সিঁদুর’। পাল্টা হামলা চালায় পাকিস্তানও।

চারদিনের সংঘাতে দু’পক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৭০ জন নিহত হন। পরে এক ভারতীয় নৌ কর্মকর্তা স্বীকার করেন, পাকিস্তানি হামলায় ভারতের কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। তবে সংঘাতে উভয় দেশই নিজেদের বিজয়ী বলে দাবি করে।

পাকিস্তানের পাল্টা জবাব
খেলার ভেতর যুদ্ধের প্রসঙ্গে টেনে আনায় মোদীর কড়া সমালোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নাকভি। তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও।

মোদীর উদ্দেশে নাকভি বলেন, ‘খেলাধুলায় যুদ্ধ টেনে আনা আসলে হতাশার বহিঃপ্রকাশ মাত্র। যুদ্ধই যদি আপনাদের গর্বের মাপকাঠি হয়, তাহলে ইতিহাস এরই মধ্যে পাকিস্তানের হাতে ভারতের অপমানজনক পরাজয়গুলো লিখে রেখেছে। কোনো ক্রিকেট ম্যাচ সে সত্য মুছে ফেলতে পারবে না।’

সূত্র: আল-জাজিরা

একই রকম সংবাদ সমূহ

যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাস, গুম-খুনেরবিস্তারিত পড়ুন

অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী

অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এনাফ ইজ এনাফ;বিস্তারিত পড়ুন

১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুলবিস্তারিত পড়ুন

  • ‘কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে’ : ডা. জুবাইদা রহমান
  • কোন ধাপে কোন ইউনিয়নে নির্বাচন, তালিকা প্রকাশ
  • মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম বাড়ানো হবে: আইনমন্ত্রী
  • ডিসেম্বরে নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি
  • বিজয়ের মাস ও চলমান পরিস্থিতি ঘিরে জামায়াতের কর্মসূচি
  • স্বাস্থ্য অধিদপ্তরে বদলি-পদায়নে নতুন কমিটি, সব পর্যায়ে আসছে অটোমেশন
  • আগামী ৩ বছরের মধ্যে স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন হাব হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • কত দিন বৃষ্টি ঝরবে? জানাল অধিদপ্তর
  • সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
  • ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা
  • জননিরাপত্তা নিশ্চিত করতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন