বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গণতন্ত্র আন্দোলনের সব আত্মত্যাগীদের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

মা খালেদা জিয়া, ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোসহ গণতন্ত্র আন্দোলনের সব আত্মত্যাগীদের জন্য দোয়া চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, আমার মা দেশনেত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে এসেছেন। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার ভাইয়ের জন্যও প্রাণখুলে দোয়া করবেন।

তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, পর্যায়ক্রমে হয় তো আরও অনেক পরিবর্তন হবে। সাধারণ মানুষের প্রত্যাশা আরও বাড়বে। আমরা যেন সেই প্রত্যাশা পূরণে কাজ করি।

১৯৭১ সালে প্রাণ দেয়া মুক্তিযোদ্ধাদেরও স্মরণ করে তারেক রহমান বলেন, আমাদের দেশ ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে স্বাধীন করেছেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আসুন যে বাংলাদেশ স্বাধীন করার জন্য মানুষ জান কোরবান দিয়েছেন তাদেরকেও আমাদের দোয়ায় স্মরণ করি।

দোয়া মাহফিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম.এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড. এম জাহিদ হোসেন।

একই রকম সংবাদ সমূহ

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০বিস্তারিত পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা

ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে বলেবিস্তারিত পড়ুন

৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত সাত মাসে প্রায় ৪ লাখবিস্তারিত পড়ুন

  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • জাতিসংঘ টিকে আছে, কিন্তু প্রশ্ন হলো এটি কতটা কার্যকর: খলিলুর রহমান
  • প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর