বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গণপ্রকৌশল দিবস ২০২৪ ও আইডিইবি‘র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালী

নিজস্ব প্রতিনিধি : “বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণপ্রকৌশল দিবস ২০২৪ ও আইডিইবি‘র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আইডিইবি জেলা শাখার সভাপতি প্রকৌঃ আব্দুর রশিদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। প্রধান অতিথির তিনি বক্তব্যে বলেন, “দেশের কাঠামোগত উন্নয়নে দক্ষতা সাথে কাজ করা এবং বিভিন্ন সেকটরে বৈষম্যহীন ভাবে কাজ করে যাবেন। দেশের বর্তমান অগ্রগতিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রসংসনীয় ভূমিকা রাখছে।”
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার সহকারি প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- আইডিইবি’র সহ সভাপতি ও উপজেলা ইঞ্জিনিয়ার (অব:) প্রকৌ: আবেদুর রহমান, সহ-সভাপতি প্রকৌঃ কামরুল আকতার তপু, সহকারি প্রকৌশলী সেলিম সরোয়ার, নবজীবন পলিটেকনিক’র সাবেক অধ্যক্ষ ইন: ও কাউন্সিলর প্রকৌঃ শেখ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান শিমুল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌঃ শেখ আব্দুল আলিম, অর্থ সম্পাদক ও সাতক্ষীরা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী তুষার রায় চৌধুরী, প্রকৌঃ মোঃ রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক ও এলজিইডি’র উপ-সহকারি প্রকৌশলী সেলিম রেজা, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট ইন্সট্রাকটর (আরএসি) প্রকৌঃ মো. ফারুকুজ্জামান, এফডিইবি সভাপতি প্রকৌ. এস এম পলাশ প্রমুখ। এসময় ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আইডিইবি’র যুগ্ন সাধারণ সম্পাদক প্রকৌ. গোলাম মোস্তফা।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার