শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গর্বের সাথে চাকরি করতে হ‌বে, যে‌ন গর্ব নিয়ে বাড়ি যেতে পারি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‌‘বাংলাদেশ পুলিশের সদস্যদের যে যোগ্যতা, দক্ষতা ও মেধা রয়েছে তার স‌র্বোচ্চ ব্যবহার নি‌শ্চিত কর‌তে পার‌লে দেশ ও দেশের মানুষের জন্য আরও অনেক বেশি কাজ করা সম্ভব।

আজ সোমবার দুপুরে রাজধানীর হা‌তির‌ঝি‌লে পুলিশ প্লাজায় সদ্য স্থানান্ত‌রিত নৌপুলিশ সদর দফতরে নৌপুলিশ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আইজিপি বলেন,নিজ পেশাক হৃদয় দিয়ে ভালোবাসতে হবে। আমা‌দের ম‌ধ্যে যা কিছু খারাপ তা থে‌কে আম‌া‌দের বে‌রি‌য়ে আস‌তে হ‌বে।

গতানুগতিক তথা প্রথাগত পুলিশিং থেকে আমাদের বেরিয়ে এ‌সে দেশ ও জনগণের কল্যাণে কাজ কর‌তে হ‌বে। দেশের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে বৃহত্তর পরিসরে কাজ করতে হবে। গর্বের সাথে চাকরি করতে হ‌বে, যে‌ন গর্ব নিয়ে বাড়ি যেতে পারি।
তি‌নি ব‌লেন, পু‌লি‌শিং‌ এক ধর‌নের যুদ্ধ।

অপরাধ ও আইন-শৃঙ্খলা প‌রি‌স্থি‌তির সা‌থে সার্বক্ষণিক যুদ্ধ ক‌রে সমাজ ও দেশে শা‌ন্তিপূর্ণ পরি‌স্থি‌তি বজায় রাখ‌তে হয়। দে‌শের স্বা‌র্থে এ যু‌দ্ধে সবসময় সফল হওয়া জরুরি।

অনুষ্ঠানে আই‌জি‌পি বাংলাদেশ পুলিশের অপেক্ষাকৃত নতুন ইউনিট নৌপুলিশকে স্বল্প সময়ের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশেষ করে নৌপথে নিরাপত্তা বিধানের পাশাপাশি মাছ ও মাছের প্রজনন অঞ্চল রক্ষা, জলাশয়ের দূষণ কমানো, অবৈধ বালু উত্তোলন বন্ধ করা, অবৈধ জাল উদ্ধার, অবৈধ পাথর উত্তোলন বন্ধ করা, নৌপু‌লি‌শের মাধ্য‌মে ৯৯৯ এর সাফল্যের কথা ইত্যাদি উল্লেখ করে তিনি নৌ পুলিশের সকল সদস্যকে সাধুবাদ জানান।

নৌ পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (এএন্ডও) মো. মইনুর রহমান চৌধুরী, এসবি প্রধান মীর শহীদুল ইসলাম, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, অতিরিক্ত আইজি (ফাইনান্স) এস এম রুহুল আমিন, অতিরিক্ত আইজি (এইচআরএম ) মো. মাজহারুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নৌপুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিগত দিনে নৌপুলিশের বিভিন্ন কর্মকাণ্ড এবং আভিযানিক সাফল্যের কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘বর্তমান আইজিপির যোগ্য নেতৃত্বের কারণে স্বল্পসময়ের মধ্যে নৌপুলিশকে একটি শক্তিশালী, দক্ষ ও কার্যকরী ইউনিট হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। ’

নৌপুলিশের এই সফল পথ চলায় সর্বতোভাবে পাশে থাকার জন্য তিনি আইজিপি ড. বেনজীর আহমেদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটিবিস্তারিত পড়ুন

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন ও প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন

বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
  • এআই বিপ্লবে পিছিয়ে পড়ছে প্রান্তিক শিশুরা
  • নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, দাম বাড়িয়েও মিলছে না সিলিন্ডার
  • ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জ্বালানিমন্ত্রী
  • চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের
  • এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা জোর, বাংলাদেশের জন্য কী বার্তা?
  • এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, নতুন দাম নির্ধারণে গণশুনানির সিদ্ধান্ত