বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাছের স্বাভাবিক জীবনপ্রবাহ সচল ও সুরক্ষায় গাছ থেকে পেরেক অপসারণের উদ্যোগ

এস এম মুর্শিদ, পিরোজপুর: গাছের স্বাভাবিক জীবন প্রবাহ সচল ও সুরক্ষায় গাছ থেকে পেরেক অপসারনের এক ব্যতিক্রমধমী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৫মার্চ বুধবার সকালে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও গাছের সুরক্ষা নিশ্চিত করতে পিরোজপুর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে সার্কিট হাউজ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান উদ্বোধন করেন। এসময় তিনি গাছের গুরুত্ব তুলে ধরে বলেন, “গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অথচ আমরা অনেক সময় অসচেতনভাবে গাছের গায়ে পেরেক ঠুকে বিজ্ঞাপন লাগাই বা ক্ষতি করি। এটি শুধু গাছের জন্য ক্ষতিকর নয়, বরং আমাদের নিজেদের জন্যও বিপজ্জনক। তিনি আরও বলেন, “গাছের গায়ে পেরেক লাগানোর ফলে ধীরে ধীরে গাছের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়, সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে এবং শেষ পর্যন্ত গাছটি মারা যেতে পারে।

এজন্য আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে এবং গাছ সংরক্ষণের জন্য এগিয়ে আসতে হবে। প্রশাসন ও বন বিভাগের এমন উদ্যোগের মাধ্যমে আমরা শহরকে সবুজ ও পরিবেশবান্ধব রাখতে চাই। বন বিভাগের কর্মকর্তারা জানান, শুধুমাত্র এক মাসের জন্য নয়, যতদিন পর্যন্ত শহরের বিভিন্ন সড়ক ও সরকারি স্থাপনার আশপাশে থাকা গাছগুলো সম্পূর্ণ পেরেকমুক্ত না হবে, ততদিন এই কার্যক্রম চলমান থাকবে।

সহকারী বন সংরক্ষক মোঃ শামীম রেজা মিঠু বলেন, “আমাদের এই কার্যক্রম অফিসিয়ালি এক মাসের জন্য নির্ধারিত হলেও যতদিন পর্যন্ত গাছের পেরেক অপসারণ না হয়, ততদিন পর্যন্ত এটি চলমান থাকবে। আমরা চাই গাছগুলোর সুস্থ বৃদ্ধি নিশ্চিত করতে এবং পরিবেশ রক্ষায় অবদান রাখতে। তিনি আরও বলেন, “গাছের প্রতি আমাদের দায়িত্বশীল হওয়া উচিত।

তাই আমি সকল নাগরিককে আহ্বান জানাই, গাছের গায়ে পেরেক বা অন্য কোনো ক্ষতিকর বস্তু না লাগিয়ে সচেতন হোন এবং অন্যদেরও সচেতন করুন। পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন রেঞ্জ কর্মকর্তা চিন্ময় মধুসহ, জেলা প্রশাসন ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

জেলা প্রশাসন ও বন বিভাগের এমন উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে। তারা মনে করেন, এমন উদ্যোগ নিয়মিত হলে শহরকে সবুজ, দূষণমুক্ত এবং পরিবেশবান্ধব করে গড়ে তোলা সম্ভব হবে।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার