মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাজরের উপকারিতার শেষ নেই

দৈনন্দিন জীবনের অনিয়মের মাত্রা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানা জটিল রোগের সংখ্যাও। এসব জটিল রোগের মধ্যে রয়েছে ক্যানসার, ডায়াবেটিস আর লিভার সিরোসিসের নামও। আর এসব জটিল রোগকে প্রতিহত করার মতো একটি কার্যকরী সবজির নাম হলো গাজর।

সব ঋতুর জন্যেই গাজর ‘সুপার ফুড’ হিসেবে দারুণ কাজ করে। পটাশিয়াম, ক্যালশিয়াম, ভিটামিনসমৃদ্ধ গাজর তাই আপনার শরীর সুস্থ রাখার অন্যতম হাতিয়ার হতে পারে।

গাজরের উপকারিতা বলে শেষ করা যাবে না। যেমন-

১. গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ রয়েছে। গাজরের মধ্যে থাকা বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। চোখের অন্যান্য সমস্যা, দৃষ্টিশক্তি হ্রাস ইত্যাদির মতো সমস্যায় বাধা দিতে সক্ষম এই সবজিটি।

২. গাজরের রস আমাদের শরীরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ লিভারকে ভালো রাখতে সহায়তা করে। কারণ গাজরে উপস্থিত বিটা ক্যারোটিন এবং ফ্ল্যাভোনয়েড উপাদান লিভারের কার্যকারিতা সচল ও স্বাভাবিক রাখে।

৩. গাজরে ফ্যালকারিনল নামক একটি রাসায়নিক যৌগ থাকে, যা ক্যানসারের প্রতিরোধ করতে সাহায্য করে। বিশেষ করে স্তন ক্যানসারেরর ঝুঁকি কমাতে গাজরের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। প্রত্যেক দিন গাজর খেলে নারীদের স্তন ক্যানসার হওয়ার সম্ভাবনা কমে যায় প্রায় ৬০ শতাংশ।

৪. গাজর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই ফাইবার ও ভিটামিন এ সমৃদ্ধ গাজর ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী।

৫. ত্বকের ক্ষতিগ্রস্ত কোষগুলোর মেরামতেও গাজরের গুরুত্ব অনেক। এ ছাড়া হজমে উন্নতি, রক্তচাপ নিয়ন্ত্রণ ও চুলের সুস্বাস্থ্যের জন্য নিয়মিত খেতে পারেন গাজর।

৬. গাজরের অ্যান্টি অক্সিডেন্ট উপাদান ফ্রি র‌্যাডিক্যালস ও ইউভি রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে পারে। তাই গাজরে রয়েছে বার্ধক্য বিরোধী গুণ। তাই ডায়েট লিস্টে অনায়াসেই ঠাই দিতে পারেন পুষ্টিগুণে সমৃদ্ধ গাজরকে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বিদেশ ভ্রমণ: বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশি নাগরিকদের বিদেশভ্রমণের ক্ষেত্রে বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা ১২ হাজার ডলারবিস্তারিত পড়ুন

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • অনলাইনে নতুন স্ক্যাম, ৫ ভুলে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট
  • এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
  • ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী
  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?