বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আল-জাজিরার প্রতিবেদন

পাল্টা পদক্ষেপ, এবার ফেসবুক-টুইটার বন্ধ করে দিল রাশিয়া

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর সমগ্র ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনজুড়ে একাধিক রুশ সংবাদ মাধ্যমের পেজগুলোকে সরিয়ে দেয় ফেসবুক এবং ইনস্টাগ্রাম। এবার পাল্টা পদক্ষেপ নিল রুশ কর্তৃপক্ষ। দেশজুড়ে ফেসবুক এবং টুইটারে নিষেধাজ্ঞা জারি করল মস্কো সরকার। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা রস্কোমনাজর এ তথ্য জানিয়েছে।

ফেসবুকের উপর ‘বদলা’ নিতেই রাশিয়ার এই সিদ্ধান্ত বলে মনে করছেন বিশ্লেষকরা।

এছাড়াও যুদ্ধ সংক্রান্ত ভুয়া খবর ছড়ানোকে অপরাধ গণ্য করা হবে বলে শুক্রবার একটি বিল পাস করে মস্কো সরকার। এরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও সংবাদ সংস্থায় জানিয়েছেন অনেকে।
ফেসবুকের উপর বৈষম্যের অভিযোগ এনে রস্কোমনাজর একটি বিবৃতিতে জানিয়েছে, “২০২০ সালের অক্টোবর মাস থেকেই রাশিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে ফেসবুক। এছাড়াও রাশিয়া টুডে’র মতো বিখ্যাত বিভিন্ন সংবাদ মাধ্যমের পেজকেও ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।”

ফেসবুক রুশ নাগরিকদের অধিকার এবং স্বাধীনতা লঙ্ঘন করছে বলেও গত সপ্তাহে অভিযোগ করেছিল রাশিয়া।
সূত্র: আল-জাজিরা

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা