সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিবিসি, রয়টার্সের প্রতিবেদন

নো-ফ্লাই জোনে অস্বীকৃতি, ন্যাটোর ওপর ক্ষেপে গিয়ে যা বললেন জেলেনস্কি

ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকেই মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোকে দেশটির আকাশে ‘নো-ফ্লাই’ জোনের ঘোষণা দিতে অনুরোধ করে আসছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

কিন্তু তাতে অস্বীকৃতি জানিয়েছে পশ্চিমা এই সামরিক জোট ন্যাটো। তাদের বক্তব্য, ইউক্রেন ন্যাটোভুক্ত দেশ নয়। সেদেশে ন্যাটোর এ রকম পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। তাছাড়া এটি করা হলে ইউক্রেনের আকাশে রুশ যুদ্ধবিমান ওড়া নিষিদ্ধ হয়ে যেত। তাতে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ন্যাটো। ফলে ইউক্রেনের প্রেসিডেন্টের ওই প্রস্তাব নাকচ করে দেয় মার্কিন নেতৃত্বাধীন জোটটি।
আর তাতেই মারাত্মক ক্ষেপেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, এখন থেকে ইউক্রেনে যত মানুষ মারা যাবে, তার জন্য ন্যাটোও দায়ী থাকবে।

শুক্রবার রাতে টেলিভিশনের এক ভাষণে জেলেনস্কি অভিযোগ করেন, পশ্চিমা নেতারা জানতেন, তার দেশে রাশিয়ার আগ্রাসন বাড়বে। তবুও পুতিন বাহিনীকে ইউক্রেনীয় শহরগুলোতে বোমা হামলা চালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, নতুন হামলা ও হতাহতের ঘটনা অনিবার্য জেনেও ন্যাটো ইচ্ছা করে ইউক্রেনের আকাশসীমা বন্ধ না করার সিদ্ধান্ত নিয়েছে। আজ জোটের নেতারা ইউক্রেনকে নো-ফ্লাই জোন করতে অস্বীকৃতি জানিয়ে এর শহর-গ্রামে আরও বোমা হামলার সবুজ সংকতে দিয়েছেন।

জেলেনস্কি বলেন, আজ থেকে যত মানুষ মারা যাবে, তার জন্য আপনারাও দায়ী। আপনাদের দুর্বলতার কারণে, আপনারা যোগাযোগ বন্ধ করার কারণে তাদের মৃত্যু হবে।

তিনি বলেন, আজ ন্যাটোর শীর্ষ সম্মেলন হয়েছে। এটি দুর্বল সম্মেলন, বিভ্রান্তিকর সম্মেলন। এই সম্মেলন দেখালো, সবাই ইউরোপের স্বাধীনতার লড়াইকে এক নম্বর লক্ষ্য হিসেবে বিবেচনা করে না।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ন্যাটো দেশগুলোর সব গোয়েন্দা সংস্থাই শত্রুপক্ষের পরিকল্পনা সম্পর্কে ভালোভাবে জানে। তারা নিশ্চিত করেছে, রাশিয়া আক্রমণ চালিয়ে যেতে চায়। তবুও ন্যাটো ইচ্ছা করে ইউক্রেনের আকাশসীমা বন্ধ না করার সিদ্ধান্ত নিয়েছে। তারা গল্প ফেঁদেছে যে, ইউক্রেনের আকাশসীমা বন্ধ করলে তা সরাসরি ন্যাটোর বিরুদ্ধে রুশ আগ্রাসনকে উসকে দেবে।

জেলেনস্কির কথায়, এটি হলো ভেতরে ভেতরে নিরাপত্তাহীনতায় ভোগা দুর্বলদের নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা, যদিও তাদের কাছে আমাদের চেয়ে বহুগুণ শক্তিশালী অস্ত্র রয়েছে। তার দাবি, রুশ আগ্রাগাসনের বিরুদ্ধে ইউক্রেন না টিকলে ইউরোপও টিকবে না। ইউক্রেন ভেঙে পড়লে ইউরোপও ভেঙে পড়বে।

এর আগে, শুক্রবার দুপুরে ব্রাসেলসে ন্যাটোর বৈঠকে জোটের মহাসচিব জেনস স্টলটেনবার্গ ইউক্রেন পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করলেও তাদের বাহিনী দেশটিতে প্রবেশ করবে না বলে পরিষ্কার জানিয়ে দেন।
সূত্র: বিবিসি, রয়টার্স

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান